পাকিস্তানে দুই ভারতীয় নাগরিকের গ্রেপ্তারিতে আশঙ্কা প্রকাশ ভারতের
দুই ভারতীয় নাগরিকের গ্রেফতারিতে পাকিস্তানের কাছে আইনি সহায়তার আবেদন বিদেশ মন্ত্রকের
বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার একটি সংবাদ সম্মেলন করে পাকিস্তানে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে শোক প্রকাশ করেন। কোনও বৈধ কাগজপত্র ছাড়া বেআইনি ভাবে কাঁটাতার পেরোনোর অভিযোগে সোমবার প্রশান্ত ভাইদম ও বারি লাল নামে দুই ভারতীয়কে পাকিস্তানের একটি আদালতে তোলা হয়। অবৈধভাবে পাকিস্তানে প্রবেশের জন্য ভাওলপুরের ইয়াজমান মান্ডি থেকে প্রশান্ত ও বারীকে গ্রেপ্তার করে পাক পুলিশ।

এই প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের বক্তব্য রাখার সময় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ২০১৬-১৭ সাল নাগাদ নিজেদের অজান্তে ওই দুজন ভারতীয় নাগরিক যে পাকিস্তানের সীমা অতিক্রম করেছিল তা ইসলামাবাদকে ইতিমধ্যেই জানিয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে এখনও কোনও সদুত্তর আসেনি বলেও জানান তিনি।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা আশা করবো যে এই দুই ভারতীয় নাগরিক যেন পাকিস্তানের কারসাজির শিকার না হয়। আমরা পাকিস্তান সরকারের কাছে ওই দুই ভারতীয় নাগরিকের কনস্যুলার অ্যাকসেসের বিষয়ে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছি।” এই কনস্যুলার অ্যাক্সেস কার্যকরী হলে অন্য দেশে থাকা কোনও বিচারাধীন বন্দির সঙ্গে সহজেই তার নিজ দেশের প্রিয়জন বা প্রতিনিধিরা দেখা করতে পারেন। পাশাপাশি তাদের আইনি সাহায্যও দেওয়া সম্ভব এই পদ্ধতির মাধ্যমে।
এদিকে শুক্রবারই কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রসঙ্গে রবীশ কুমার বলেন “ প্রধানমন্ত্রীর অনুরোধেই শেখ হাসিনা ভারত সফরে আসছেন। আমরা মনে করছি ভারতে প্রথম দিনরাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন একজন প্রকৃত ভারত বন্ধুরই করা উচিত। তাই সেই উদ্দেশ্যেই তিনি কলকাতায় আসছেন”












Click it and Unblock the Notifications