ইমরানের মন্তব্যের প্রতিবাদ! রাষ্ট্রসংঘের বৈঠক ত্যাগ করলেন ভারতের প্রতিনিধি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের প্রতিবাদ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫ তম সভা থেকে বেরিয়ে গেল ভারত। রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মিশনে ভারতের প্রথম সচিব মিজিটো ভিনিটো ভারত নিয়ে ইমরান খ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের প্রতিবাদ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫ তম সভা থেকে বেরিয়ে গেল ভারত। রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মিশনে ভারতের প্রথম সচিব মিজিটো ভিনিটো ভারত নিয়ে ইমরান খান বক্তব্য শুরু করার পরেই অধিবেশন ত্যাগ করেন। ভারতের স্থায়ী সদস্য টিএস তিরুমূর্তি পাকিস্তানের অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

জম্মু ও কাশ্মীরের উদাহরণ তুলে ভারতকে আক্রমণ ইমরানের
রাষ্ট্রসংঘের ৭৫ তম অধিবেশনে, রেকর্ড করা ভাষণে ইমরাম, জম্মু ও কাশ্মীর-সহ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেন। ভারতের প্রতিনিধি ভিনিটো ইমরানের ভাষণ শুরু হওয়ার পরেই বেরিয়ে যান। ভারত আগেই পাকিস্তানকে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর ভারতে অবিচ্ছেদ্য অঙ্গ। ফলে নয়াদিল্লি মনে করে এই সংক্রান্ত বিষয় ভারতের অভ্যন্তরীণ। ভারত আগেই আন্তর্জাতিক মহলকে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া কিংবা ৩৭০ ধারা বাতিলের মতো বিষয়টি ভারতের অভ্যন্তরীণ।

মুসলিমদের ওপর হামলার অভিযোগ ইমরানের
ইমরান আরও অভিযোগ করেন, মুসলিমদের ওপর হামলা করা হচ্ছে। হামলা হচ্ছে মসজিদের ওপর। করোনা মহামারীর সময়ে ধর্মীয় বিদ্বেষ বাড়ানো হচ্ছে। ভারত নিজেদের ঘরোয়া সমস্যাকে ঘুরিয়ে দিতে সামরিক বাহিনীকে সক্রিয় করছে।

পাকিস্তানের সমালোচনায় ভারতের প্রতিনিধি
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের কড়া সমালোচনা করেছেন ভারতের প্রতিনিধি। ভারতের পাল্টা অভিযোগ, নিজের দেশেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে পাকিস্তান। পাশাপাশি সীমান্ত পাড়ে জঙ্গিদের মদত দিচ্ছে তারা।

মানবাধিকার নিয়ে পাকিস্তানের সমালোচনা
পাল্টা ভারতের তরফে পাকিস্তানের মানবাধিকার নিয়ে সমালোচনা করা হয়। ভারতের প্রতিনিধি বলেন, মানবাধিকার নিয়ে এমন কোনও দেশ থেকে উপদেশ শুনতে হবে না, যারা কিনা সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল।












Click it and Unblock the Notifications