গোপনে ব্যালটে ভোট দেওয়া হোক, রাশিয়ার প্রস্তাব প্রত্যাখান করে রাষ্ট্রসংঘে ভোট ভারতের

গোপনে ব্যালটে ভোট দেওয়া হোক, রাশিয়ার প্রস্তাব প্রত্যাখান করে রাষ্ট্রসংঘে ভোট ভারতের

রাষ্ট্রসংঘে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার অবৈধ সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছে। রাশিয়া সেখানে গোপন ব্যালটের দাবি জানিয়েছে। রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে ভোট দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ১০০টির বেশি ভোট রাশিয়ার বিপক্ষে পড়েছে বলে জানা গিয়েছে।
১৯৩ সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আলবেনিয়া একটি নিন্দা প্রস্তাব দেয়।

গোপনে ব্যালটে ভোট দেওয়া হোক, রাশিয়ার প্রস্তাব প্রত্যাখান করে রাষ্ট্রসংঘে ভোট ভারতের

যেখানে রাশিয়া অবৈধভাবে ইউক্রেনের ডোনেটস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চল দখল করার এবং সেখানে অবৈধভাবে গণভোট করার খসড়া প্রস্তুত করা হয়। রাশিয়ার তরফে দাবি করা হয়, গোপন ব্যালটে এই বিষয়ে ভোট দেওয়া হোক। ভারত রাশিয়ার এই দাবির বিপক্ষে ভোট দিয়েছে। এরপরেই রাশিয়া আলবেনিয়ার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন করে। সেখানেও রাশিয়া ব্যাকফুটে ছিল।

জানা গিয়েছে, শুধুমাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিল। ১০৪টি দেশ রাশিয়ার বিপক্ষে ছিল। পক্ষে রাশিয়া, চিন সহ ১৩টি দেশ আলেবনিয়ার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পক্ষে ছিল। ৩৯টি দেশ ভোট দানে বিরত ছিল। রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি বলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জালিয়াতি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদের সভাপতি এই জালিয়াতির অংশ। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার বক্তব্য বিকৃতি হয়েছিল। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। তাদের অধিকার হরণ করা হয়েছে।

গত মাসে রাশিয়া ও আলবেনিয়া নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দখলকরা অঞ্চলে অবৈধ গণভোটের নিন্দা প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে ভোট দানে ভারত বিরত ছিলেন। যার জেরে ভারতকে নিন্দার মুখে পড়তে হয়েছিল। কিন্তু সোমবারে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভোট দিয়েছে।

ক্রেমলিনের একটি অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনেটস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলকে সংযুক্তির ঘোষণা করে। এই ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ইউক্রেনের অবৈধ গণভোটের বিরুদ্ধে ভোট দেয়। কিন্তু রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য রাশিয়া এই প্রস্তাবে ভেটো দিলে, প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

অন্যদিকে, রাশিয়ার সঙ্গে ক্রেমলিনের যুক্তকারী সেতু ভেঙে দিয়েছে ইউক্রেন। ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে দাবি করা হয়েছে, সোমবার সকাল থেকে রাশিয়া মোট ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভেও একাধিক বিস্ফোরণ হয়। ইউক্রেনের তরফে জানানো হয়, রাশিয়ার হামলায় ইউক্রেনের একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+