নদিয়া হয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকল ভারতের ট্রেন! ৪২ টি ওয়াগানে ভর্তি বস্তা, নাম জড়ালও কলকাতারও

India-Bangladesh: প্রবল চাহিদা। আর তা মেটাতে গত কয়েক দফায় বাংলাদেশে চাল পাঠিয়ছে ভার‍ত! বেশির ভাগটাই জলপথে জাহাজে করে তা পাঠানো হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ থেকে পাঠানো চাল নামানো হয়েছে। এবার ট্রেনে করে ওপার বাংলায় পাঠানো হল চাল।

তাৎপর্যপূর্ণ ভাবে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা শুরু করল ওপার বাংলা। আর তা প্রায় দীর্ঘ এক বছর পর এই পথে চাল পাঠানো হল। গত মঙ্গলবার রাত ন'টার পর বাংলার নদিয়া জেলার গেদে বন্দর দিয়ে ২ হাজার ৪২৪ টন চাল পাঠানো হয় বাংলাদেশ (India-Bangladesh) ।

India-Bangladesh

ইতিমধ্যে সে দেশের চুয়াডাঙ্গার বন্দর রেল ইয়ার্ডে ট্রেন পৌঁছে গিয়েছে বলে 'প্রথম আলো'য় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের বিপুল চালের চাহিদা মেটাতে ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড তা আমদানি করে।

যা খবর, কলকাতার শৌভিক এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে বেসরকারি পর্যায়ে এসব চাল আমদানি করা হচ্ছে। প্রতি টন চালের মূল্য পড়েছে ৪৯০ ডলার। দর্শনা বন্দর সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান 'প্রথম আলো'কে জানিয়েছেন, এর আগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি করা হয়েছিল। ওই সময়ে মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ২ হাজার ৪৫৪ মেট্রিক টন চাল আমদানি করেছিল।

ভারতীয় রেলের মোট ৪২টি ওয়াগনে বিপুল এই চাল বাংলাদেশে পাঠানো হয়। চালের চালান বাংলাদেশে পৌঁছানোর পরেই সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ট্রেনটির পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, 'কাস্টমসের পরীক্ষা, শুল্ক সংক্রান্ত কাজ ও কোয়ারেন্টিন শেষে চালের চালানটি পাবনার ঈশ্বরদী ও সিরাজগঞ্জ রেল ইয়ার্ডে পাঠানো হবে। আমদানিকারক সেখান থেকে ট্রাকে করে চাল নিয়ে যাবেন।'

বাংলাদেশে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে চালের দাম হু হু বেড়ে গিয়েছে। যে পরিমান চাহিদা আছে, সেই জোগানও নেই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ইউনূস। এই অপবস্থায় ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু অকৃতজ্ঞ বাংলাদেশ দাম দেবে এত কিছুর?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+