চিন, পাকিস্তান-বাংলাদেশকে একযোগে ঠান্ডা করবে ভারত, F-35 যুদ্ধবিমান দিচ্ছেন ট্রাম্প! জানেন কতটা শক্তিশালী?
India US Fighter Jet Deal: প্রতিরক্ষা ক্ষেত্রে কাছাকাছি আসছে ভারত-আমেরিকা। সর্বাধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমান (Stealth Fighter Jet) ভারতকে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে ট্রাম্প। যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন।
একের পর এক সমরাস্ত্র সীমান্তে মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান এবং সম্প্রতি বাংলাদেশের বাড়বাড়ন্ত চিন্তায় রেখেছে ভারতকে। এই অবস্থায় প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তি বাড়াতে হবে ভারতকে। সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, আমেরিকা ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি (India US Fighter Jet Deal) করবে। এর মধ্যে F-35 স্টিলথ ফাইটার এয়ারক্রাফটও থাকবে।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, এই যুদ্ধবিমান খুবই আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। কাছের সহযোগীকেই একমাত্র এই যুদ্ধবিমান আমেরিকা দেয় বলেও মন্তব্য। তবে মার্কিন একাধিক সংবাদমাধ্যমের দাবি, এই চুক্তি নিয়ে বেশ কিছু বাঁধা আসতে পারে। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক আছে ভারতের।
গত ২০১৮ সালে রাশিয়া থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনে ভারত। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত। অনেকের মতে, আমেরিকা যদি F-35 স্টিলথ ফাইটার এয়ারক্রাফট ভারতকে দেয় তাহলে এই বিমানের প্রযুক্তি রাশিয়া চুরি করে নিতে পারে। এই কারণেই তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছিল, তখন আমেরিকা F-35 প্রোগ্রাম থেকে সে দেশকে বাদ দেওয়া হয়।
রাশিয়ার মতোই ভারত এভং আমেরিকার মধ্যেও প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক খুবই মজবুত। রাজনৈতিক মহলের মতে, গত কয়েক বছরে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। তথ্য বলছে, গত ২০০৮ সাল ভারত এখনও পর্যন্ত ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের আমেরিকান প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে ভারত আমেরিকা থেকে ৩১ টি উন্নত MQ-9B ড্রোন কেনার চুক্তি করে। এছাড়াও একাধিক চুক্তি হয়।
India US Fighter Jet Deal: কতট শক্তিশালী F-35 যুদ্ধবিমান
বর্তমানে বিশ্বের সবথেকে সর্বাধুনিক এবং শক্তিশালী F-35 স্টিলথ যুদ্ধবিমান। অ্যাডভান্সড স্টিলথ ফাইটার এয়ারক্রাফট। Lockheed Martin এই যুদ্ধবিমান তৈরি করে। একাধিক আধুনিক ফিচার রয়েছে এই বিমানে। যেমন -রাডার থেকে ফাঁকি দিতে সক্ষম এই বিমান। এছাড়াও এতে AESA রাডার মোতায়েন রয়েছে, যা শত্রুর অবস্থানকে সঠিক ভাবে চিহ্নিত করে আঘাত হানতে সক্ষম।
সুপারক্রুজ প্রযুক্তি দেওয়া হয়েছে, যার ফলে অতিরিক্ত জ্বালানি খরচ ছাড়াও ঝড়ের গতিতে উড়তে সক্ষম মার্কিন এই F-35 স্টিলথ যুদ্ধবিমান। আমেরিকা এখন পর্যন্ত এটি শুধুমাত্র তার ঘনিষ্ঠ মিত্রদের কাছে বিক্রি করেছে, যেমন ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া এবং ইজরায়েল।












Click it and Unblock the Notifications