ভারত-বাংলাদেশ 'মিতালি', পয়লা জুন থেকে শুরু হতে চলেছে বহুকাঙ্খিত ট্রেনযাত্রা
নতুন রেল যোগাযোগ শুরু হতে চলেছে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে। আগামী ১ জুন থেকে এই রেল চলাচল শুরু হবে। ওই দিন থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। নয়াদিল্লির রেল ভবন থেকে ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রী সহ সকলের উপস্থিতিতে গড়াবে মিতালি এক্সপ্রেসের চাকা। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি রেল ইয়ার্ড পেইন্টিং নতুনভাবে রং করে সাজিয়ে তোলা হচ্ছে ট্রেনটিকে শুধু অপেক্ষা আগামী জুন মাসের পয়লা তারিখের।

বহু কাঙ্ক্ষিত রেল পরিষেবার শুরু
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক ঊর্ধ্বতন রেল কর্মকর্তার মতে, ভারত থেকে মিতালি এক্সপ্রেস সপ্তাহে দুই দিন তথা রবিবার ও বুধবার চলবে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও। আগামী ১লা জুন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যৌথভাবে ভার্চুয়ালি এই মিতালী এক্সপ্রেসের উদ্ভদন করবেন। বহুকাঙ্খিত এই মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে।

এপার-ওপার বাংলার 'মিতালি'
আপ মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় সময় সকাল ১১:৪৫ মিনিটে ছাড়বে। ১২:৫৫ পৌঁছে যাবে হলদিবাড়ি।সেখান থেকে ১:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি বাংলাদেশের সময়ে ১:৫৫ তে চিলাহাটিতে পৌঁছবে। সেখান থেকে বাংলাদেশের সময়ে ২:২৫ এ ছাড়বে রাত ১০:৩০ মিনিটে ঢাকা পৌঁছবে।

মিতালির সফরসূচি
ফেরার সময়ও সপ্তাহে দুই দিন এই ট্রেন চলবে। বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য এই ট্রেন চলবে সোমবার ও বৃহস্পতিবার। ট্রেনটি বাংলাদেশের সময়ে ঢাকা থেকে ছাড়বে রাত ৯:৫০ মিনিটে। চিলাহাটি এসে পৌঁছবে ভোর ৫.৪৫ মিনিটে। সেখান থেকে ট্রেনটি ছাড়বে ভোর বাংলাদেশের সময়ে সময় ৬:১৫। হলদিবাড়ি তে পৌঁছবে ভারতীয় সময় ৬:০০। হলদিবাড়ি থেকে ৬:০৫ এ ট্রেনটি ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌছবে সকাল ৭.১৫।

কেমন হবে 'মিতালি এক্সপ্রেস যাত্রা?
রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি-ঢাকা ক্যান্টনমেন্ট ট্রেনে চারটি ফার্স্ট ক্লাস এসি, চারটি এসি চেয়ার কার এবং দুটি লাগেজ-কাম-জেনারেটর ভ্যান থাকবে। ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়িতে চারটি ফার্স্ট ক্লাস এসি (স্লিপার), চারটি এসি চেয়ার কার এবং দুটি লাগেজ-কাম-জেনারেটর ভ্যান থাকবে। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে মিতালি এক্সপ্রেসের। অনলাইনে বা কোন মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে না বলে জানা গিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে এই টিকেট কাটা যাবে বলে জানা গিয়েছে। টিকিট কাটতে গেলে পাসপোর্ট, ভিসা সহ সমস্ত প্রমান পত্র দেখাতে হবে।












Click it and Unblock the Notifications