'যত দ্রুত সম্ভব পালাও...', রাশিয়ার আঘাতে বিধ্বস্ত ইউক্রেন ছাড়তে বলে বার্তা ভারতের

কয়েক মাস কেটে গেলেও এখনও থাকছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ! বরং নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক করে

কয়েক মাস কেটে গেলেও এখনও থাকছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ! বরং নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক করে অ্যাডভাইজারি জারি করল ভারত।

রাশিয়ার আঘাতে বিধ্বস্ত ইউক্রেন ছাড়তে বলে বার্তা ভারতের

আজ বুধবার নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ইউক্রেন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে দেশে ক্রমশ নিরাপত্তা পরিস্থিতি তলানিতে এসে ঠেকেছে! আর সেদিকে তাকিয়েই এই অ্যাডভাইজারি করা হয়েছে বলেছে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই বার্তা দেওয়া হয়েছে।

ভারতীয় নাগরিক যারা এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন তাঁদের দ্রুত সে দেশ ছাড়তে বলা হয়েছে। এবং নিরাপদে থাকার কথাও বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। বলে রাখা প্রয়োজন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত করা ইউক্রেনের চারটি এলাকায় গণভোট করিয়ে ছিলেন। তারপর ইউক্রেন এবং পশ্চিমী মিডিয়ার তরফে এলাকাগুলি থেকে রাশিয়ার সেনাবাহিনী সরিয়ে নেওয়া কিংবা হাতছাড়া হওয়ার দাবি করা হয়েছিল। এবার ওই চারটি অঞ্চলে সামরিক শাসনের কথা ঘোষণা করেছেন পুতিন। পাশাপাশি পুতিন রাশিয়ার সব অঞ্চলের প্রধানদের অতিরিক্ত ক্ষমতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবং রাশিয়ার এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুধু তাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও আশঙ্কা ভারতের। আর সেদিকে তাকিয়েই নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা জাছে। উল্লেখ্য, ক্রেমলিনের সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতু ইউক্রেনের সেনারা ভেঙে দিয়েছে।

তারপর থেকেই রাশিয়া ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলার গতি বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরের একাধিক অঞ্চলে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+