অনেক হয়েছে...এবার বাংলাদেশের উপর আরও বড় 'স্ট্রাইক' ভারতের! মুখ থুবড়ে পড়বে ইউনূসের রেল, কীভাবে সামলাবেন?

India-Bangladesh Tension: সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার সহ একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলছে! এর মধ্যেই সম্প্রতি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস চিনে গিয়ে ভারতের 'সেভেন সিস্টার্স'কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। যা মোটেই ভালো চোখে নেয়নি নরেন্দ্র মোদী সরকার। আর এরপরেই ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ যে ব্যবসা করত তা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আর এর মধ্যেই বাংলাদেশ রেল প্রকল্পে অর্থ দেওয়া বন্ধ করল নরেন্দ্র মোদী সরকার (India-Bangladesh Tension) । ফলে সে দেশের মাটিতে যে রেল প্রকল্পের সংস্কার চলছিল তা এখন বন্ধ হওয়ার যোগার। শুধু তাই নয়, এতে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাও ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ রেল প্রকল্প যোগাযোগের পরিকাঠামো উন্নয়ন খাতে নয়াদিল্লি আর্থিক সাহায্য করে থাকে।

India-Bangladesh Tension

প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ রেল প্রকল্পে ভারত আর্থিক সাহায্য করবে বলে নয়াদিল্লি কথা দেয়।কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। এই অবস্থায় সে দেশে চলা তিনটি প্রকল্পের কাজের পাশাপাশি পাঁচটি আলাদা জায়গায় সমীক্ষার কাজও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে প্রায় ৫ হাজার কোটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে। কি কারণে এহেন সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। তবে সে দেশে চলা 'রাজনৈতিক অস্থিরতা' এবং 'শ্রমিকদের নিরাপত্তা'র কারণেই এহেন সিদ্ধান্ত বলে দাবি ভারত সরকারের।

সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই রেল প্রকল্প ভারত এবং বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করাও এর লক্ষ্য ছিল। এতে শিলিগুড়ি করিডোর (চিকেন নেকসের) এর নির্ভরতা কমত। এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পৌঁছে যাওয়া অনেক সহজ ছিল।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই মুহূর্তে বাংলাদেশে কোনও নির্মাণ বা অন্য উপকরণ পাঠানো হচ্ছে না। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থ দেওয়াও বন্ধ আছে। তবে নতুন করে রেল প্রকল্পের কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আগে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। আর তা ফিরলেই ওপাশে কাজ হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে পরিকল্পনা অনুযায়ী ভারতের অংশে এই প্রকল্পের কাজ চলছে বলেও সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই আধিকারিক।

Take a Poll

India-Bangladesh Tension: বন্ধ রেল যোগাযোগ

শেখ হাসিনার হাত ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হয়। তাও গত প্রায় এক বছর হতে চলল বন্ধ রয়েছে। কবে চালু হবে কেউ জানে না। সেই অর্থে উদ্যোগও নেই বাংলাদেশের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+