কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ, মক্কা সামিটে স্বাধীনতার দাবিকে খারিজ করে ওআইসিকে কড়া বার্তা ভারতের
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মক্কা সামিটে জম্মু-কাশ্মীরের স্বাধীনতার দাবি সমর্থন করা হয়েছে।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মক্কা সামিটে জম্মু ও কাশ্মীরের স্বাধীনতার দাবিকে সমর্থন করা হয়েছে। মক্কা সামিটে কাশ্মীরের প্রসঙ্গে এই আলোচনা করা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কোনওভাবেই এটা মেনে নেওয়া হবে না।
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীর বাসীর স্বাধীনতা নিয়ে আলোচনা করা যে একেবারেই ভারত বরদাস্ত করবে না, তা কড়া ভাষায় জানানো হয়েছে। ওআইসি যাতে আর কোনই দিন কাশ্মীর ইস্যুতে অনধিকার চর্চা না করে সেবিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
৫৭টি দেশ নিয়ে তৈরি হয়েছে ওআইসি। এই সংগঠনের অধিকাংশ দেশই মুসলিম রাষ্ট্র। সেখানে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে সওয়াল করার বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না ভারত। এমনকী কাশ্মীরবাসীর স্বাধীনতার সমর্থনে ওআইসির বিশেষ দূত পাঠানোর বিষয়টিও মেনে নিতে পারছে না ভারত।
গত ৩১ মে মক্কায় বসেছিল ওআইসির ১৪তম সামিট। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার কড়া ভাষায় ওআইসির এই বক্তব্যের নিন্দা করেছেন। গত ১ মার্চ ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স-এর অধিবেশনে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অমুসলিম দেশের পক্ষ থেকে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই অধিবেশনে যোগ দেন। তারপরেই কাশ্মীর ইস্যুতে ওআইসির এই দৃষ্টিভঙ্গি মেনে নিতে নারাজ ভারত।












Click it and Unblock the Notifications