করোনার আবহে চিন-ভারত সংঘাত! কোন প্রসঙ্গে পারদ চড়ল রাষ্ট্রসংঘে
করোনার আবহে যখন ভারতকে কোভিড ১৯ মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চিন, তখনই দেখা গেল চিনের সঙ্গে ভারতের প্রবল সংঘাত। আর এই সংঘাতের মঞ্চ এবার রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘে ফের একবার কাশ্মীর প্রসঙ্গ উঠতেই ভারত-চিন তাপ উত্তাপ বেড়ে যায়।

জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘে চিনের প্রতিনিধির সাম্প্রতিক মন্তব্যে বেশ ক্ষুব্ধ ভারত। জম্মু ও কাশ্মীর নিয়ে চিন কয়েকদিন আগেই ভারতের সিদ্ধান্তের প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করে। তারা লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার বিরোধিতা করে। পাশপাাশি এই প্রসঙ্গে দিল্লির সমালোচনা করতেও ছাড়েনি।

চিনের আস্ফালন
উল্লেখ্য, লাদাখের একাধিক অংশের দাবি বহুদিন ধরেই করে আসছে চিন। এছাড়া গত অগাস্ট মাসে ভারত যেভাবে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধরাা তুলে নেওয়া সহ একাধিক পদক্ষেপ নিয়েছে, তার সমালোচনা করে চিন। যা নিয়ে বেশ বেশ ক্ষুব্ধ দিল্লি।

চিনের ব্যর্থতা ও ভারতের প্রত্যুত্তর
চিন বারবার রাষ্ট্রসংঘে কাশ্মীরের প্রসঙ্গ তুলেও ব্যর্থ হয়েছে নিজের লক্ষ্যে। এবার ভারত তা নিয়ে সরাসরি জবাব দিয়েছে। বিদেশ মন্ত্রকের সচিব , অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন জম্মু ও কাশ্মীর ভারতের 'ছিল, আছে,.. থাকবে'। ভারতের এই অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারোর মন্তব্য ভারত সহজে মেনে নেবে না।

ভারতের কড়া জবাব
উল্লেখ্য , চিন যে সর্বদাই পাকিস্তানকে সমর্থন দিয়ে আসে, তা বলাই বাহুল্য। পাকিস্তানের সমস্ত পরিস্থিতির বন্ধু চিন। আর সেই প্রেক্ষেপটে, চিনকে তোপ দেগে ভারত সাফ বার্তায় প্রশ্ন তুলেছে , কাশ্মীর ইস্যু যেমন রাষ্ট্রসংঘে চিনের বক্তব্যে গুরুত্ব পাচ্ছে, তেমনইভাবে চিন কাশ্মীরের সন্ত্রাস নিয়ে কেন আলোকপাত করছে না? ভারতের বার্তা, চিন যেন কাশ্মীরে সীমান্তপার সন্ত্রাসের প্রসঙ্গটিকেও তুলে ধরে সমান গুরুত্ব দিয়ে।












Click it and Unblock the Notifications