India Canada Row: জয়শঙ্করের সাক্ষাৎকার দেখাতেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে কোপ কানাডার! তীব্র নিন্দা জানাল ভারত

India Canada Relation: খালিস্তানি ইস্যুতে তলানিতে ঠেকেছে ভারত-কানাডার সম্পর্ক। এরই মাঝে এবার কানাডায় সংবাদমাধ্যমে কোপ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সাক্ষাৎকার দেখতে দেওয়া হচ্ছে না কানাডায়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের (Australia news outlet) সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও পেজ বন্ধ করে দিল জাস্টিন ট্রুডোর সরকার।

অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তার সফরসূচি শেষের কথা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের (Anthony Albanese) সঙ্গে বৈঠকও সেরেছেন ভারতের বিদেশমন্ত্রী। সেদেশের বিদেশমন্ত্রী পেনি ওয়াং-এর (Penny Wong) সঙ্গেও একাধিক বিষয়ে আলোচনা হয়েছে জয়শঙ্করের। এনিয়ে সাংবাদিক বৈঠকে বসেন দুই বিদেশমন্ত্রী।

CANADA

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে ভারত-কানাডা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনটি বিষয় উল্লেখ করেন এস জয়শঙ্কর। খালিস্তানি ইস্যুতে প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন জয়শঙ্কর। কানাডায় খালিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্তে মদত দেওয়া নিয়েও সরব হন তিনি। কানাডায় ভারতীয় কূটনীতিকদের উপর সর্বদা নজরদারি চালানোর বিষয়টিও সাক্ষাৎকারে উত্থাপন করেন এস জয়শঙ্কর।

এরপরই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ করে দেয় কানাডা। জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকারের এমন পদক্ষেপ নিয়ে কড়া নিন্দা জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এদিন বলেন, "কানাডার ভণ্ডামির পর্দাফাঁস হয়ে গিয়েছে। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। কানাডার এমন পদক্ষেপে আমরা সকলে হতবাক।"

উল্লেখ্য, এর আগে অডিও ও ভিডিও মাধ্যমে ভারতীয় কনস্যুলার আধিকারিকদের গতিবিধির উপর কানাডা নজরদারি রাখছে বলে অভিযোগ তোলে নয়াদিল্লি। আধিকারিকদের হেনস্থা ও ভীতিপ্রদর্শনের অভিযোগও উঠেছে। আধিকারিকদের কথোপকথনেও আড়ি পাতা হচ্ছে বলে দাবি করা হয়।

এরই মাঝে কানাডার হিন্দু মন্দিরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মন্দিরের বাইরেও খালিস্তানি জঙ্গিদের ভারত বিরোধী কার্যকলাপ নজরে আসে। ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। খলিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়ে কানাডাকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+