'মোদী সরকার মুসলমান বিরোধী', পাকিস্তানে বসে তোপ ইমরান খানের

পাকিস্তান ও মুসলমান বিরোধী ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি। এমনটাই দাবি করেছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান ও মুসলমান বিরোধী ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি। এমনটাই দাবি করেছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি তিনি করেছেন। বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তাঁর শান্তি আলোচনার প্রস্তাব ভারত ফিরিয়ে দিয়েছে। আশা করি নির্বাচনের পরে ভারত আলোচনার টেবলে বসবে।

মোদী সরকার মুসলমান বিরোধী, পাকিস্তানে বসে তোপ ইমরান খানের

২০০৮ সালের মুম্বই হামলা নিয়ে বলতে গিয়ে ইমরান বলেছেন, আমিও চাই মুম্বই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি বলেছি যাতে মামলার কী স্ট্যাটাস রয়েছে তা যাচাই করে জানাতে। এটা সন্ত্রাসবাদী হামলা। তাতে সন্দেহ নেই।

এবছর অগাস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই ইমরান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শান্তি আলোচনায় তিনি তৈরি। বিদেশ মন্ত্রক পর্যায়ে আলোচনার জন্যও পাকিস্তান প্রস্তাব পাঠালেও ভারত তাতে সাড়া দেয়নি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।

কয়েকদিন আগে নারোয়াল প্রদেশের কর্তারপুরে গুরুদ্বারের জন্য করিডোর তৈরিতে ইমরান খানের সরকার এগিয়ে এলেও এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভারত এড়িয়ে গিয়েছে। ফের জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদের পথ থেকে না সরলে আলোচনা সম্ভব নয়। ফলে অসন্তুষ্ট ইমরান খান মোদী সরকারকেই পাকিস্তান বিরোধী বলে তোপ দেগেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+