ভারতের প্রতিবেশী দেশ পাকাপাকিভাবে নিষিদ্ধ করতে চলেছে বোরখা, বন্ধ হচ্ছে ইসলামিক স্কুল
ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কায় (srilanka) রোরখা নিষিদ্ধ হতে চলেছে। এছাড়াও হাজার ইসলামিক স্কুলও (islamic school) বন্ধ হতে চলেছে সেখানে। শনিবার সেখানকার সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপে প্রভাব পড়তে
ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কায় (srilanka) রোরখা নিষিদ্ধ হতে চলেছে। এছাড়াও হাজার ইসলামিক স্কুলও (islamic school) বন্ধ হতে চলেছে সেখানে। শনিবার সেখানকার সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপে প্রভাব পড়তে চলেছে সেখানকার সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপরে (minority muslim population)।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর ঘোষণা
শ্রীলঙ্কার জন নিরাপত্তা বিষয়কমন্ত্রী সরথ এরাশেখরা জানিয়েছেন, তিনি একটি আদেশনামাল স্বাক্ষর করেছেন, ক্যাবিনেটের অনুমোদনের জন্য যা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে পুরোপুরি মুখ ঢাকা বোরখা নিষিদ্ধ হতে চলেছে। তিনি বলেছেন, আগে মুসলিম মহিলা এবং বালিকারা রোরখা পরত না। কেননা রোরখাকে তিনি ধর্মীয় উগ্রবাদ বলেই মনে করেন। যা সাম্প্রতিক সময়ে এসেছে। সেই কারণেই সরকার তাকে নিষিদ্ধ করতে চলেছে।

সাময়িক বন্ধ করা হয়েছিল ২০১৯-এ
শ্রীলঙ্কায় সংখ্যাগুরু বৌদ্ধধর্মাবলম্বীরা। সেখানে ২০১৯-এ সাময়িকভাবে বোরখার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ২০১৯-এ। সেই সময় ইসলামিক জঙ্গিরা সেখানকার চার্চ এবং হোটেলে হামলা করেছিল। সেই ঘটনায় প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছিল। ওই বছরেই সে দেশে প্রতিরক্ষা সচিব হিসেবে কাজ করা রাজাপক্ষে সে দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি ভোটের প্রচারে উগ্রবাদকে দমন করার আশ্বাস দিয়েছিলেন। রাজাপক্ষের বিরুদ্ধে যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। যদিও তিনি তা অস্বীকার করেছিলেন।

জাতীয় শিক্ষানীতি অমান্যের অভিযোগ
মন্ত্রী আরও অভিযোগ করছেন, সরকার হাজারো মাদ্রাসার ওপরে নিষেধাজ্ঞা বলবত করতে যাচ্ছে। কেননা তারা সেদেশের জাতীয় শিক্ষানীতিকে লঙ্ঘন করছে। তিনি বলেছেন, যে কেউ স্কুল খুলতে পারে না এবং যা কিছু শিক্ষা দিতে পারে না।

করোনায় মৃত্যুতে পোড়ানোর নির্দেশ
বোরখা কিংবা স্কুল নিয়ে নিষেধাজ্ঞা জারির আগে সরকার অবশ্য গত বছরেই করোনায় মৃত্যুতে পোড়ানোর নির্দেশ জারি করেছিল। যা মুসলিমদের ইচ্ছার বিরুদ্ধে। কেননা তাঁরা মৃতদেহ কবর দিয়ে থাকেন।












Click it and Unblock the Notifications