ভারতের মাটিতে নিরুদ্দেশ! লন্ডনের রাস্তায় সাক্ষাৎকার নীরব মোদীর, দেখুন ভিডিও
ভারতের মাটিতে বহুকোটি প্রতারণার অভিযোগে নিরুদ্দেশ থাকলেও, লন্ডনের ওয়েস্ট এন্ডের মাটিতে দেখা গিয়েছে নীরব মোদীকে।
ভারতের মাটিতে বহুকোটি প্রতারণার অভিযোগে নিরুদ্দেশ থাকলেও, লন্ডনের ওয়েস্ট এন্ডের মাটিতে দেখা গিয়েছে নীরব মোদীকে। দ্য ইউকে টেলিগ্রাফের পক্ষ থেকে এই তথ্য সামনে আনা হয়েছে। হিরে ব্যবসায় বেশ কয়েকটি ব্যাঙ্কের টাকা লোপাট করে দেশের মাটিতে নিখোঁজ এই ব্যবসায়ী।

দ্য ইউকে টেলিগ্রাফের পক্ষ থেকে নীরব মোদীর একটি সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ৪৮ বছরের ব্যবসায়ীকে দেখা যাচ্ছে। যাঁর প্রত্যর্পণের জন্য ভারতের তরফ থেকে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। যার ভিত্তিতে ইন্টারপোল রেড কর্নার নোটিসও জারি করেছে। জানা গিয়েছে অক্সফোর্ড স্ট্রিটের একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি থাকেন। সোহোতে নতুন করে তিনি হিরের ব্যবসাও শুরু করেছেন।
তবে প্রত্যর্পণ এড়াতে নীরব মোদী প্লাস্টির সার্জারি করিয়েছেন বলেও জানা যাচ্ছে। নিজের বাসস্থানের খুব কাছেই নতুন ব্যবসারস্থল বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই ব্যবস্থা শুরু করা হয়েছে ২০১৮-র মে মাসে।
দ্য টেলিগ্রাফ লিখেছে, নীরব মোদী বিষ্ময়করভাবে অচেনা মনোভাব গ্রহণ করেছেন। নিজের অ্যাপার্টমেন্ট এবং ব্যবস্যাস্থলের মধ্যে ছোট কুকুরকে নিয়ে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। সেখানকার ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের তরফ থেকে তাকে ন্যাশনাল ইনসিওরেন্সের একটি নম্বরও দেওয়া হয়েছে, অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার জন্য। যদিও ব্রিটিশ সরকারের এই কাজ সম্পর্কে পরিষ্কার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
ভারত সরকারের পক্ষ থেকে গতবছরের অগাস্টে নীবর মোদীকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়।
২০১৮-র ফেব্রুয়ারি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে ৬,৪৯৮.২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ করা হয়। ভিডিও-তে সাংবাদিকের প্রশ্ন, তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছে। উত্তরে শোনা যাচ্ছে, মোদী উত্তর দিচ্ছেন, সরি, নো কমেন্টস।
Exclusive: Telegraph journalists tracked down Nirav Modi, the billionaire diamond tycoon who is a suspect for the biggest banking fraud in India's historyhttps://t.co/PpsjGeFEsy pic.twitter.com/v3dN5NotzQ
— The Telegraph (@Telegraph) March 8, 2019












Click it and Unblock the Notifications