ভারতের ৬৪ টি বিমান ১৩ টি দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করবে! কোন পরিকল্পনা সরকারের

ভারতের ৬৪ টি বিমান ১৩ টি দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করবে! কোন পরিকল্পনা সরকারের

সোমবারই কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভারত এবার ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাবে। এদিন সকালেই ৩ টি জাহাজ উপসাগরীয় দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের তুলে আনতে রওনা হয়েছে। এদিকে, কেন্দ্র আগামী ১ সপ্তাহ ঘিরে কোন কোন পদক্ষেপ নিচ্ছে দেখে নেওয়া যাক।

 ১ সপ্তাহে লক্ষ্য ১৩ টি দেশ

১ সপ্তাহে লক্ষ্য ১৩ টি দেশ

১৩ টি দেশে ১৪৮০০ ভারতীয়কে দেশে ফেরাতে এবার বিশেষ বিমান পরিষেবা চালু করবে কেন্দ্র। করোনার আবহে যে সমস্ত ভারতীয় ভিন দেশে আটকে পড়েছেন , তাঁরা এই বিমানে ফিরবেন। ১ সপ্তাহের মধ্যে এই কাদ সম্পন্ন করবে ভারত।

 ৬৪ টি বিমান উড়বে

৬৪ টি বিমান উড়বে

ভারত ৬৪ টি বিমান ১৩ টি দেশো পাঠাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। ৭ মে থেকে এই বিমানের পরিষেবা চালু হবে। সৌদি আরব, ইউকে, ইউএই,ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, বাহারিন, কুয়েত ,ওমানে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

 ধাপে ধাপে চলবে পর্ব

ধাপে ধাপে চলবে পর্ব

জানা গিয়েছে, এই কর্মপ্রক্রিয়া র প্রথম দিনে ২০৫০ জনকে মুম্বই, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, দিল্লি, আমেদাবাদে অবতরণ করানো হবেষ তৃতীয় দিনে এরসঙ্গে যুক্ত হবে লখনউ বিমানবন্দরের নাম।

 তৈরি দূতাবাস

তৈরি দূতাবাস

এই জন্য বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসকে এই বিষয়ে উদ্যোগ শুরু করার নির্দেশ দিয়ে দিয়েছে সরকার। তবে গোটা প্রক্রিয়াই খরচ সাপেক্ষে করতে হবে। 'পেমেন্ট সিস্টেম' সম্পর্কেও বিস্তারিত জানাবে কেন্দ্র।যাত্রীদের শারীরিক পরিস্থিতি সম্পর্কেও বিভিন্ন তথ্য দেওয়ার কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+