ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পক্ষপাতদুষ্ট, আক্রমণ পাকিস্তানের

প্রায় মধ্যরাতে লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। অমুসলিম পাকিস্তানি, আফগানিস্তানি, বাংলাদেশি বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল পাস করা হয়েছে।

প্রায় মধ্যরাতে লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। অমুসলিম পাকিস্তানি, আফগানিস্তানি, বাংলাদেশি বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল পাস করা হয়েছে। এই নিয়ে বিরোধীরা সরব হলেও সেই বিরোধিতা শেষপর্যন্ত টেকেনি। এদিকে কাশ্মীর সিদ্ধান্তের পর ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাসে আরও একচা বড় ধাক্কা খেল পাকিস্তান। এই বিলে মুসলিমদের নাগরিকত্ব প্রদানের কোনও বন্দোবস্ত রাখা হয়নি। তাতেই চটেছে পাকিস্তান।

সমালোচনায় পাকিস্তান

সমালোচনায় পাকিস্তান

মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলকে পক্ষপাতদুষ্ট বলে আক্রমণ করলেন ইমরান খান। পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের পথ তৈরি করছে ভারত। এতে ধর্মের ভেদাভেদ আরও বাড়বে। বিশেষ করে মুসলিমদের এই বিল পাস করিয়ে টার্গেট করা হয়েছে। এই বিল পাস করিয়ে ভারত ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। পুরো আইনটাই পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছে পাকিস্তান। এবং এই আইনের তিব্র বিরোধিতা করেছে তারা।

লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল

লোকসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল

অনেক আলোচনা, সমালোচনার পরে অবশেেষ সোমবার প্রায় মধ্যরাতে লোকসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলেক আওতা থেকে যদিও বাদ দেওয়া হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিকে। শিবসেনা বিলের সমর্থন জানালেও অমিত শাহের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষা

রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষা

এবার রাজ্যসভায় পেশ করা হবে বিলটি। সেখানে পাস হয়ে গেলেই রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য যাবে তারপরেই সেটি আইনে পরিণত হবে। এই বিলে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অহিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব প্রদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৮ বছর থেকে সময়সীমা কমিয়ে ৬ বছর করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+