বিজয় মালিয়ার প্রত্যর্পণ নিয়ে ফের ব্রিটেনের দ্বারস্থ ভারত
ভারতে কয়েক হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া বর্তমানে যুক্তরাজ্য ব্রিটেনে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছে সে দেশের সরকার। এবং সেটা অনুধাবন করার পরেই ভারত সরকারের তরফে আবেদন জানানো হয়েছে যাতে এই পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে আর বেশিদিন ব্রিটেনে আশ্রয় দেওয়া না হয়। এই নিয়ে সে দেশের সরকার যেন ভাবনাচিন্তাও না করে।

ভারত সরকারের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের জন্য সেদেশের সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারত সরকার নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। এবং যাতে তার আশ্রয়ের মেয়াদ বাড়ানো না হয় সেই বিষয়ে ইতিমধ্যে ব্রিটেনের সরকারকে অনুরোধ করা হয়েছে।
গত ৪ জুন ব্রিটিশ সরকার জানিয়ে দেয়, ঋণখেলাপির মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে খুব তাড়াতাড়ি ভারতের হাতে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এর মধ্যে আইনি জটিলতা রয়েছে।
গতমাসে যুক্তরাজ্য ব্রিটেনের সুপ্রিম কোর্ট প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় বিজয় মালিয়ার দাবি খারিজ করে দিয়েছে। যদিও ২০১৬ সালের মার্চ মাস থেকে বিজয় মালিয়া ব্রিটেনেই রয়েছেন। কবে ভারতে নিয়ে আসা হবে তা এখনও স্পষ্ট নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications