India Rejects USCIRF report: ভারতে ধর্মীয় স্বাধীনতায় নাক গলাচ্ছে আমেরিকা! গভীর ষড়যন্ত্র দেখছে দিল্লি

India Rejects USCIRF Report: ভারতে স্বাধীনভাবে ধর্মাচরণ (Religious Freedom) নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন কমিশনের। ভারতে নাকি স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার ক্রমশ লঙ্ঘন করা হচ্ছে। রিপোর্ট প্রকাশ করে এমনটাই অভিযোগ আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (USCIRF report)। বৃহস্পতিবার সেই রিপোর্ট পুরোদমে খারিজ করল ভারত সরকার (India rejects US report)। এমন রিপোর্টের নেপথ্য়ে গভীর ষড়যন্ত্রের আঁচ করছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার এনিয়ে পাল্টা সরব হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। জবাবি বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দেন, মার্কিন কমিশনের রিপোর্ট সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। ভারতকে নিয়ে কুৎসা ও মিথ্যে খাঁড়া করার অপপ্রচেষ্টা মাত্র। বিদেশমন্ত্রকের তরফে সরকারি বিবৃতি জারি করে মার্কিন কমিশনের রিপোর্টের তীব্র নিন্দাও করা হয় এদিন।

RANDHIR JAISAWAL

  • ঠিক কী বলা হয়েছিল কমিশনের রিপোর্টে?

আমেরিকার ওই কমিশনের দাবি, ভারতে পরিকল্পিতভাবে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। স্রেফ তাই নয়, দিন দিন ক্রমেই ধর্মীয় স্বাধীনতার অবনতিও ঘটছে বলে দাবি রিপোর্টে। ভারতকে বিশেষ উদ্বেগজনক রাষ্ট্রের তালিকাভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সরকারকে সুপারিশও করেছে ওই কমিশন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে মণিপুরের অশান্তির প্রসঙ্গও (Manipur Violence)। প্রভাবশালী কিছু ব্যক্তির মদতেই ভারতে ধর্মীয় অশান্তি হচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই সমস্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করারও সুপারিশ করেছে ওই কমিশন।

মার্কিন কমিশনের এই রিপোর্টে নয়াদিল্লি ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা প্রভাব পড়বে, সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আমেরিকার মাটিতে দাঁড়িয়েই সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। আমেরিকায় বিশ্বশান্তি নিয়ে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও আমেরিকা পরস্পরের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু অন্য় দেশের অভ্য়ন্তরীণ বিষয়ে মন্তব্য় করাটা বিদেশি হস্তক্ষেপ বলেও স্পষ্ট জানিয়ে দেন বিদেশমন্ত্রী।

জয়শঙ্কর আরও বলেন, "ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারাও সচরাচর মন্তব্য করে থাকেন। অন্য় দেশ নিয়ে মন্তব্য করার অধিকার আপনার রয়েছে। কিন্তু তাঁর পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার অধিকারও আমার রয়েছে।" কটাক্ষের সুরেই আমেরিকাকে বিঁধলেন ভারতের বিদেশমন্ত্রী।

তবে এই প্রথম নয়, এর আগেও ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে আমেরিকার নিন্দায় কড়া জবাব দিয়েছে ভারত। নভেম্বরেই রয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন। তার আগে ভোটব্যাঙ্কের রাজনীতি করতেই মিথ্যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে বলে দাবি জয়শঙ্করের মন্ত্রকের। আমেরিকায় বর্ণবিদ্বেষ, ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ টেনে সেদেশের সরকারের উদাসীনতা নিয়ে পাল্টা তোপ দেগেছে ভারত।

মার্কিন মুলুকে কঠোর আইন থাকা সত্ত্বেও সংঘটিত অপরাধ নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমেরিকার নিজস্ব আইনশৃঙ্খলায় নজর দেওয়া উচিত বলেও তোপ দাগেন তিনি। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে না জেনেই মার্কিন কমিশন সারবত্তাহীন রিপোর্ট প্রকাশ করেছে বলে দাবি রণধীরের। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের উপর হামলা করা হয়েছে বলেও পাল্টা উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+