ভারতের ধর্মীয সহিষ্ণুতা নিয়ে সওয়াল, কড়া বার্তা দিল আমেরিকা

ভারতের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন। উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত হন মুসলিম এবং সংখ্যালঘুরা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই রিপোর্ট প্রকাশ করেছে।

ভারতের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন। উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত হন মুসলিম এবং সংখ্যালঘুরা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই রিপোর্ট প্রকাশ করেছে। ২০১৮ সালের প্রেক্ষিতে এই ধর্মীয স্বাধীনতার রিপোর্ট পেশ করেছে তারা। যেটি প্রকাশের পর ভারত অত্যন্ত অসন্তুষ্ট বলে পাল্টা কড়া বার্তা পাঠিয়েছে বিদেশমন্ত্রক। রবিবার সাংবাদিক বৈঠক করে বিেদশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, '‌আমেরিকার প্রকাশিত এই রিপোর্ট একেবারেই অর্থহীন ও মিথ্যে। এর মধ্যে কোনও সত্যতা নেই। পুরোটাই অনুমান নির্ভর।

ভারতের ধর্মীয সহিষ্ণুতা নিয়ে সওয়াল, কড়া বার্তা দিল আমেরিকা

তিনি জানিয়েছেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ভারতের সংবিধানেই রয়েছে সকলের মৌলিক অধিকার সমান। এর মধ্যে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর কোনও পৃথক অস্তিত্ব নেই। ভারত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সকলের ধর্মীয় স্বাধীনতা আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয়। যাতে অংস নেন সব ধর্মের নাগরিক। দেশ সহনশীলতার নীতিতে বিশ্বাসী।‌'‌

এনডিএ-টু সরকার আমেরিকার এই রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে বিরোধিতা করেছে। বিজেপি নেতা অনিল বালুনি অভিযোগ করেছেন, ভারতের ভাবমূর্তিতে আঘাত হানতেই আমেরিকা এই রিপোর্ট পেশ করেছে। ভারত সরকারের ধর্মনিরপেক্ষ উন্নয়ন প্রকল্পগুলি খতিয়ে না দেখেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রতি বছরই বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতাকে নিয়ে একটি রিপোর্ট পেশ করে। যার নাম '‌রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম'‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+