Bangladesh: 'অখণ্ড বাংলাদেশ' গড়ার দিবাস্বপ্ন ইউনূসের উপদেষ্টার! কড়া ভাষায় জবাব ভারতের বিদেশমন্ত্রকের
Bangladesh: ভারত দখল করার দিবাস্বপ্ন দেখে জনসমক্ষে আলটপকা মন্তব্য করে চলেছেন বাংলাদেশের সরকারের একাধিক কর্তারা। 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক দিয়েছিলেন মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuj Alam)। সোশ্যাল মিডিয়ায় ইউনূসের কাছের লোকের পোস্ট ঘিরে তীব্র বিতর্ক মাথাচাড়া দেয়। শুক্রবার মাহফুজের সেই পোস্টের তীব্র বিরোধিতা জানাল ভারতের বিদেশমন্ত্রক।
সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) সাফ জানিয়ে দেন, জনসমক্ষে আলটপকা মন্তব্যের সময় মাথা যেন ঠিক থাকে। মাহফুজের আলমের 'অখণ্ড বাংলাদেশ'-এর দাবি নিয়ে নাম না করে রণধীর জওসওয়াল বলেন, "আমি সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে করিয়ে দিতে চাই, জনসমক্ষে কোনও মন্তব্য করার সময় যেন কী বলছি সেটা মাথায় থাকে।"

সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে পোস্ট করেছিলেন মাহফুজ আলম। পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হতেই তা সরিয়ে দিতে বাধ্য হন মাহফুজ। গত বিজয় দিবসে দীর্ঘ ওই পোস্ট করেন ইউনূসের ডান হাত, উপদেষ্টা তথা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মাহফউজ আলম। পোস্টে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর-পূর্বের সাত রাজ্য দখল করে অখণ্ড বাংলা তৈরির হুমকি দিয়েছিলেন মাহফুজ।
ডিলিটেড ওই ফেসবুক পোস্টে মাহফুজের দাবি ছিল, বাংলাদেশে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, যে পোস্ট নিয়ে বলা হচ্ছে, সেটি ডিলিট করা হয়েছে। ওই পোস্টের তীব্র বিরোধিতা জানাচ্ছে ভারত। ভারত বারবার সুসম্পর্ক স্থাপনে জোর দিচ্ছে। সেখানে এধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।
অখণ্ড বাংলাদেশের ম্যাপ তৈরি না হলে পূর্ণ স্বাধীনতা অর্জন হবে না বলেও পোস্টে দাবি করেছিলেন মাহফুজ। মাহফুজের পোস্টে বাংলাদেশেও তীব্র নিন্দা জানানো হয়। বাংলাদেশের উপদেষ্টার এমন পোস্টে ভারতকেই আরও বলার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের বিশিষ্টদের একাংশ। মাহফুজ অত্যন্ত ক্ষতিকর কাজ করেছেন বলেও মত তাঁদের।
#WATCH | Delhi: On the (now deleted) post of Bangladeshi leader Mahfuz Alam, MEA Spokesperson Randhir Jaiswal says, "We have registered our strong protest on this issue with the Bangladesh side. We understand that the post being referred to has reportedly been taken down. We… pic.twitter.com/o5w2QprZq4
— ANI (@ANI) December 20, 2024
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications