পাক নাগরিকদের এদেশে চিকিৎসার অনুমতি দেওয়া বন্ধ করল ভারত

ভারত ও ভারতীয় সেনার ওপর ক্রমাগত পাকিস্তান হামলার পর, এবার পাকিস্তানি রোগীদের এদেশে চিকিৎসার জন্য ভিসা দেওয়া বন্ধ করল ভারতীয় প্রশাসন।

ভারত ও ভারতীয় সেনার ওপর ক্রমাগত পাকিস্তান হামলার পর, এবার পাকিস্তানি রোগীদের এদেশে চিকিৎসার জন্য ভিসা দেওয়া বন্ধ করল ভারতীয় প্রশাসন। এর আগে কিডনি, হার্ট, লিভারের সমস্যা নিয়ে বহু রোগী পাকিস্তান থেকে ভারতে চিকিৎসা করাতে আসত।

বর্তমানে দুদেশের সম্পর্কে চিড় ধরেতই পাক রোগীদের চিকিৎসার জন্য ভিসা বাতিল করতে থাকে ভারত। গত ২ মাস ধরেই পাকিস্তানি নাগরিকদের চিকৎসার জন্য এই সমস্ত ভিসা বাতিল করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পাক নাগরিকদের এদেশে চিকিৎসার অনুমতি দেওয়া বন্ধ করল ভারত

উল্লেখ্য পাকিস্তানের প্রত্যেকটি সংবাদমাধ্যমে এই নিয়ে বড় করে সংবাদ প্রচারিত হচ্ছে। বার বার সংবাদে ভারতে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বস্তুত ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নতর হওয়ায় পাকিস্তান থেকে প্রায়ই চিকিৎসার জন্য ভারতে রোগীরা আসেন।

পাকিস্তান জুড়ে বেহাল স্বাস্থ্য পরিষেবার জন্য দেশে ছেড়ে ভারতে আসেন পাক নাগরিকরা। তবে কূলভূষণ যাদব ইস্যু থেকে শুরু করে থেকে কাশ্নীরের উরি ও কৃষ্ণাঘাঁটিতে ভারতীয় জওয়ানদের অঙ্গচ্ছেদের ঘটনার পর, পাকিস্তানকে যে ভারত কোনও জায়গাতেই রেয়াত করবে না তা অনেকেই মনে করেছেন আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+