বাংলাদেশে বিনিয়োগে রাজি ভারত, বললেন শিল্পমন্ত্রী

এদিন দুপুরে শিল্প মন্ত্রকে আমির হোসেন আমুর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরন। পরে শিলমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, "আমাদের দেশে ভারত বিনিয়োগ করতে রাজি। আমরা যে শিল্পকে অগ্রাধিকার দেব, ওরা তাতেই বিনিয়োগ করবে। ও দেশের বড়বড় শিল্পপতিরা মুখিয়ে আছেন বাংলাদেশের বিনিয়োগ করার ব্যাপারে।" এ বিষয়ে অদূর ভবিষ্যতে চূড়ান্ত সইসাবুদ হবে বলেও জানান তিনি। এ ছাড়া ভারতের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্যের প্রবেশ নিয়ে আলোচনা হয়। ভারতের হাই কমিশনার আশা ব্যক্ত করেছেন, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে দু'দেশের সম্পর্ক আরও মজবুত হবে।












Click it and Unblock the Notifications