ভারতের ওয়ান্টেড তালিকায় পাকিস্তানি কূটনীতিবিদ! ইন্টারপোলের কাছে খোঁজ ভারতের
আরও এক পাকিস্তানিকে ভারতের ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে ভারত। সেই ব্যক্তি আবার একজন পাকিস্তানি কূটনীতিবিদ।
আরও এক পাকিস্তানিকে ভারতের ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে ভারত। সেই ব্যক্তি আবার একজন পাকিস্তানি কূটনীতিবিদ। জাতীয় তদন্তকারী সংস্থার মতে আমির জুবেইর সিদ্দিকি ভারতের বিরুদ্ধে নানা নাশকতায় জড়িত।

এই তালিকায় ইতিমধ্যে রয়েছেন মেজর সমীর আলি, আইএসআইয়ের সাজিদ মীর, জঙ্গি হাফিজ সঈদের মতো লোকজন। এনআইএ আমির সিদ্দিকির ছবিসহ বিস্তারিত প্রকাশ করে তথ্য চেয়েছে।
National Investigation Agency (NIA) has put a Pakistani diplomat on its wanted list and released his photo, seeking information. pic.twitter.com/mqNXhB0ojU
— ANI (@ANI) April 9, 2018
২০১৪ সালে শ্রীলঙ্কায় পাকিস্তানি রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সময় সিদ্দিকি দক্ষিণ ভারতে মার্কিন ও ইজরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছেন বলে এনআইএ গত ফেব্রুয়ারিতে চার্জশিট ফাইল করেছে। এবার রেড কর্ণার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে এনআইএ।
ভারতে হামলার পরে শ্রীলঙ্কার সরকার সিদ্দিকে সরিয়ে দেয়। দেশ থেকে বিতাড়িত করা হয়। শ্রীলঙ্কার বাসিন্দা সাকির হুসেইন সিদ্দিকির নাম জানিয়ে দেয়। সাকিরকে তামিলনাড়ুতে গ্রেফতার করা হয়। এখন সে শ্রীলঙ্কায় জেল খাটছে।
এনআইএ দাবি করেছে, আমির সিদ্দিকি ২৬/১১ মুম্বই হামলার মতোই হামলা চেন্নাইয়ে মার্কিন দূতাবাসে ও ব্যাঙ্গালোরের ইজরায়েলি দূতাবাসে করার ছক কষেছিল। সেজন্য মলদ্বীপ থেকে ২ জঙ্গিকে ভাড়া করে ভারতে আনা হয়। ভারতে বিস্ফোরণের পর শ্রীলঙ্কাকে চাপ দিতেই সিদ্দিকিকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications