রোহিঙ্গা ইস্যুতে হাসিনাকে ফোন সুষমার, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মায়ানমারকে চাপ ভারতের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী শেখ হাসিনা। মায়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সহমর্মিতা ব্যক্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করবে ভারত।

রোহিঙ্গা ইস্যুতে হাসিনাকে ফোন সুষমার

বেশ কিছুদিন ধরে মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতারণের পালা চলছে। দলে দলে দেশ ছেড়ে প্রাণ হাতে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। গত ২৫ অগাস্ট থেকে সমস্যা আরও বেড়েছে। আগেই বাংলাদেশে তিন লক্ষের বেশি রোহিঙ্গা উদ্বাস্তু ছিল। আরও তিন লক্ষ রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে।

বাংলাদেশের ডেপুটি প্রেস সচিব নজরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী শেখ হাসিনা। মায়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপরে ভারত চাপ সৃষ্টি করবে বলেও তিনি জানিয়েছেন।

পাল্টা হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ বাধ্য হয়ে মানবতার খাতিরে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে আসা উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে। দলে দলে বাংলাদেশে ঢুকে পড়া অসহায় শিশু ও মহিলাদের মুখ চেয়ে একাজ করতে হাসিনা সরকার বাধ্য হয়েছে বলে সুষমাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার মায়ানমার সীমান্তের এপাশে নিজেদের এলাকায় উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস তৈরি করেছে। তবে এরা বেশিদিন এদেশে থাকলে সেটা সেদেশের জন্য বিপদের কারণ হতে পারে বলে ভারতকে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+