সরকারি পেনশনে কুখ্যাত জঙ্গিদের জামাই আদর, ফের রাষ্ট্রপুঞ্জে ভারতের তীব্র আক্রমণের মুখে পাকিস্তান

সন্ত্রাসবাদ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের।হাফিজ সঈদ, দাউদের মতো একাধিক কুখ্যাত সন্ত্রাসবাদীদের দীর্ঘদিন থেকেই জামাই আদর করে দেশে দেশে লুকিয়ে রাখার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এমনকী তাদের ভরপোষণের যাবতীয় খরচও বহন করে পাক সরকার, এবার এই অভিযোগের সত্যতা প্রমাণেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের কাছে বড়সড় তথ্য প্রমাণ দাখিল করল ভারত। আর এতেই বিশ্বজুড়ে পাক মদতপুষ্ট জঙ্গিজের রমরমা নিয়ে তীব্র চাপানৌতর শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

সরকারি পেনশনে একাধিক কুখ্যাত জঙ্গিকে পুষছে পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত

এদিকে গতবছরই কাশ্মীর এবং সন্ত্রাসবাদ ইস্যুতে উত্তপ্ত রাষ্ট্রসংঘের ৭৫তম সাধারণ সভা।পাকিস্তানের মাটিতে লালিত হওয়া সন্ত্রাস আর ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে ওঠেন রতীয় প্রতিনিধি মিজিতো বিনিতো। এমনকী জামাই আ্দরে করে নিজভূমে থাকতে দেওয়ার পাশাপাশি সন্ত্রাবাদীদের পেনশন দেওয়া, লাদেনকে শহিদ তকমা দেওয়ার নিয়ে পাকিস্থানের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় তাঁকে। এবার সেই একই রাস্তায় হেঁটে সরকারি টাকায় সন্ত্রাসবাদীদের পেনশন দেওয়ার বিষয়ে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা গেল মানবাধিকার কমিশনে ভারতীয় প্রতিনিধি পবন কুমার বধেকে।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে ভারতীয় রাষ্ট্রদূতে বলতে শোনা যায়, “ একাধিক সময় ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সন্ত্রাসবাদ থেকে কাউন্সিলের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছে পাকিস্তান। এমনকী শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কার্যত জঙ্গি জন্মদাতায় পরিণত হয়েছে ইমরানের দেশ। যার ফলে গোটা পাকিস্তান জুড়েই ভয়ানক বাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। কিন্তু তারপরেও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ঘৃণার রাজনীতির উদ্দেশ্যে, মানবসমাজের ক্ষতির উদ্দেশ্যে একাধিক পর এক কুখ্যাত জঙ্গিদের পেনশন পর্যন্ত দগিয়ে পুষছে ইমরান খান।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+