India-Russia: ইউক্রেনে হামলার পর প্রথম রাশিয়া সফরে মোদী! পশ্চিমী দেশগুলি ‘ঈর্ষান্বিত' বলল মস্কো
India-Russia: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) আমন্ত্রণে মস্কো যাচ্ছেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেই তাঁর এই সফর। ৮ এবং ৯ জুলাই সে দেশে অনুষ্ঠিত হতে চলা ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর প্রথম রাশিয়া সফর নরেন্দ্র মোদীর। ফলে একাধিক ইস্যুতে তাঁর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে একাধিক দেশ। আর এর মধ্যেই পুতিনের সংতে মোদীর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করল ক্রেমলিন (India-Russia)।

শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফরে পশ্চিমী দেশগুলি 'ঈর্ষান্বিত'। এই সফরকে ইর্ষার চোখে দেখছে বলেও চাঞ্চল্যকর দাবি মস্কোর। সে দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রেসিডেন্ট পুতিন এবং নরেন্দ্র মোদীর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের সঙ্গে আলোচনা করতে পারেন। বৈঠকের একাধিক অ্যাজেন্ডা রয়েছে বলে সাক্ষাৎকারে জানান দিমিত্রি পেসকভ।
আর তা বলতে গিয়েই নাম না করে আমেরিকা সহ একাধিক দেশকে বার্তা দেন। বলেন্ম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে পশ্চিমী দেশগুলি খুবই ঈর্ষান্বিত। পুরো সফরের উপর কড়া নজর রাখছে। এই সফরকে গুরুত্ব দিয়ে দেশগুলি দেখছে বলেও দাবি করে দিমিত্রি পেসকভ। নরেন্দ্র মোদীর রাশিয়ার মাটিতে পা দেওয়ার আগেই সে দেশের এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের কথা জানিয়ে বিদেশমন্ত্রক বলে, রাশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন ভারত এবং রাশিয়ার মধ্যে বহুমাত্রিক সম্পর্কের সম্পূর্ণ পরিসরে পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের সমসাময়িক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে মতামত বিনিময় করবেন। এছাড়াও একাধিক ইস্যুতে দু'দেশের আলোচনা হবে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক।
বলে রাখা প্রয়োজন, প্রায় পাঁচ বছরের মধ্যে এটাই হবে প্রধানমন্ত্রী মোদীর প্রথম রাশিয়া সফর। ২০১৯ সালে শেষ সে দেশে সফর করেছিলেন তিনি। ভ্লাদিভোস্টকে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications