'আগুন নিয়ে খেলছে ভারত', পাকিস্তান থেকে হুঙ্কার প্রেসিডেন্ট আরিফ আলভির
'আগুন নিয়ে খেলছে ভারত', হুঙ্কার প্রেসিডেন্ট আলভির
কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে ভারতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চলেছে পাকিস্তান। ইস্যুটি নিয়ে বিশ্ব দরবারের একাধিক দরজার কড়া নাড়লেও ইসলামাবাদের ঝুলি এই ইস্যুতে খালিই হয়েছে। ক্রমাগত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টি নিয়ে বারবার ভারতকে এই ইস্যুতে খোঁচা দিলেও, তাতে পাত্তা দিতে সেভাবে রাজি নয় নয়া দিল্লি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর এবার সেদেশের প্রেসিডেন্ট ঘটনার প্রায় ২০ দিন পর মিখ খুললেন ভারতকে নিশানা করে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির দাবি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে আগুনের সঙ্গে খেলা করছে ভারত। এক কানাডিয়ান -আমেরিকান সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত বোকার স্বর্গে বাস করছে। কাশ্মীর ইস্য়ু সম্পর্কে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, 'কাশ্মীর ইস্যু বহুদিন ধরেই আন্তর্জাতিক স্তরে উন্নিত রয়েছে।' তাঁর অভিযোগ, ভারত মূলত , রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশনকে অমান্য করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে।
এরপর ইমরানের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, পাকিস্তান বারবার কাশ্মীর ইস্যুতে সরব হবে । আন্তর্জাতিক মঞ্চে বারবার এই ইস্যুতে কথা তুলবে পাকিস্তান। রাষ্ট্রসংঘের মানাবাধিকার কমিশনেরও দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। এই ইস্যুতে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications