UNHRC:পাকিস্তানকে জেনেভায় একহাত নিতে তৈরি ভারত ! যুযুধান দু'পক্ষের 'পাখির চোখ' কাশ্মীর
রাষ্ট্রসংঘের ৪২ তম মানবাধিকার কাউন্সিলের বৈঠক ঘিরে উত্তেজনার পারদ উর্ধ্বগামী। হাইভোল্টেজ এই বৈঠকে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত পাকিস্তানের এই সম্মুখ সমর ঘিরে তাকিয়ে
রাষ্ট্রসংঘের ৪২ তম মানবাধিকার কাউন্সিলের বৈঠক ঘিরে উত্তেজনার পারদ উর্ধ্বগামী। হাইভোল্টেজ এই বৈঠকে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত পাকিস্তানের এই সম্মুখ সমর ঘিরে তাকিয়ে গোটা আন্তর্জাতিক মহল। ৯ থেকে ১৩ সেপ্টেম্বর জেনেভায় এই মানবাাধিকার কাউন্সিলের সভায় কাশ্মীর প্রসঙ্গ যে বিশাল প্রাধান্য পেতে চলেছে তা বলাই বাহুল্য। এ নিয়ে পাকিস্তানকে একহাত নিতে তৈরি 'টিম ইন্ডিয়া'।

পাকিস্তানের শাহ বিদেশমন্ত্রী জেনেভায়
জেনেভায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের তরফে তিনিই রাষ্ট্রসংঘে ইসলামাবাদের দাবিকে তুলে ধরতে চলেছেন বলে খবর। পাকিস্তান এতটাই মরিয়া কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে ভারতকে মাত দিতে, যে ইসলামাবাদ থেকে তাঁদের পাঠাতে হল খোদ বিদেশমন্ত্রীকে!

ভারতের সচিব পর্যায়ের দলই যথেষ্ট পাকিস্তানকে একহাত নিতে!
একদিকে যখন পাকিস্তান তড়িঘড়ি পাঠিয়ে দিয়েছে মেহমুদ কুরেশিকে, তখন পাকিস্তানের যাবতীয় তোপের জবাব দিতে ভারতের সচিব পর্যায়ের দলই যথেষ্ট বল মনে করছে দিল্লি। সেক্ষেত্রে পাকিস্তানকে একহাত নিতে ভারতের তরফে থাকছে সচিবদের উচ্চপর্যায়ের একটি দল।

পাকিস্তানের গেমপ্ল্যান
পাকিস্তান চাইছে জেনেভার মানবাধিকার কাউন্সিলের সভায় যেন তাদের দাবিকে সমর্থনে এগিয়ে আসে চিন। যাতে সম্ভবত সায় দিতে চলেছে বেজিং । এরপর ভারত কিভাবে রাষ্ট্রসংঘের রেজোলিউশনের নিয়ম ভঙ্গ করেছে তার বিষয়ে তোপ দাগতে চলেছে পাকিস্তান। এক্ষেত্রে কাশ্মীর প্রসঙ্গ তুলে মোট ৪৭ জন সদস্যের এক তৃতীয়াংশের সমর্থন পেতে রাষ্ট্রসংঘের কাউন্সিলে মরিয়া ইসলামাবাদ।

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপরেশন কে পাশে পেতে চাইছে পাকিস্তান
কাশ্মীর ইস্যুতে বার বার ইসলামিক দেশগুলিকে কাউন্সিলের বৈঠকে পাকিস্তান পাশে পেতে চাইছে। এক্ষেত্রে তাদের পাখির চোখ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপরেশন-এর দিকে। কারণ এই উচ্চপর্যায়ের বৈঠকের আগে পাকিস্তানে ঘুরে গিয়েছেন সৌদি ও আমিরশাহীর দুই মন্ত্রী। তবে সেখানেও কাশ্মীর প্রসঙ্গ উত্থান করে লাভের লাব হয়নি ইসলামাবাদের।

ভারতের গেমপ্ল্যান-এ যা জায়গা করে নেবে..
কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন পাকিস্তান করলেও, ভারত আগে থেকেই জানিয়ে দিয়েছে তা ১৩০ কোটির দেশের 'অভ্যন্তরীণ বিষয়'। ফলে সেক্ষেত্রে বালুচিস্তান প্রসঙ্গও ভারত উত্থাপন করতে চলেছে বলে খবর। সংখ্যালঘুর উন্নয়ন প্রসঙ্গে পাকিস্তানে শিখ তরুণীর অপহরণ ও ধর্মান্তকরণ ভারতের সওয়ালকে আরও মসৃণ করে দেবে বলে মনে করা হচ্ছে।

ভারতের জন্য কোন কোন দেশের সমর্থন গুরুত্বপূর্ণ?
৪৭ সদস্যের কাউন্সিলে পাকিস্তান যদি 'ডিবেট' ডাকে, তাহলে ভারতের সমর্থন প্রয়োজন নেপাল, বাংলাদেশ, জাপান, মিশর সহ আফ্রিকার বিভিন্ন দেশের সমর্থন. এছাড়াও বুলগেরিয়া, চেক, স্পেন, ইতালি, হাঙ্গেরির সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী ভারত। সবমিলিয়ে এই মুহূর্তে সম্মুখ সমরে ভারত- পাকিস্তান! যা ঘিরে চড়ছে আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক মহলের উত্তেজনার পারদ।












Click it and Unblock the Notifications