আফগানিস্তানে আইএস জঙ্গি দমনে ভারতকে এগিয়ে আসার প্রস্তাব আমেরিকার
বুধবারই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার পরের দিনই আবার আফগানিস্তানে আইএস জঙ্গি ভারতে এগিয়ে আসার প্রস্তাব দিয়েছে আমেরিকা।
বুধবারই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার পরের দিনই আবার আফগানিস্তানে আইএস জঙ্গি ভারতে এগিয়ে আসার প্রস্তাব দিয়েছে আমেরিকা।

ট্রাম্প বলেছেন, আফগানিস্তানের প্রতিবেশ পাকিস্তান আইএস জঙ্গি মোকাবিলায় লড়াই চালালেও তাকে সামান্যই বলা চলে। কিন্তু ভারত সেটাও করছে না। আফগানিস্তানের উন্নয়নে ভারত সহযোগিতা করলেই আইএস জঙ্গি দমনে সক্রিয় অংশ নিচ্ছে না।
অথচ আমেকিরা ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে জঙ্গি দমনে গত ১৮ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরও ১৮ বছর এই কাজ করতে চায় না আমেরিকা। এবার জঙ্গি দমনে অন্যান্য দেশেরও এগিয়ে আসা উচিত বলে দাবি করেছেন তিনি।
শুধুমাত্র আফগানিস্তান, ইরাক, ইরানেই যে আইএস জঙ্গিদের অস্তিত্ব রয়েছে তা নয়। অন্য একাধিক দেশে আইএস জঙ্গিরা রয়েছে। সেই সব দেশের উচিত আফগানিস্তানে আইএস জঙ্গি দমনে এগিয়ে আসা।
রাশিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান আইএস জঙ্গি দমনে লড়ই চালিয়ে যাচ্ছে এবার ভারতেরও উচিত এগিয়ে আসা। এমনই দাবি করেছেন ট্রাম্প। ভারত এবং পাকিস্তানেরও উচিত এই কাজে সহযোগিতা করা এমনই দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications