Narendra Modi: 'যুদ্ধে কোনও কিছুর সমাধান মেলে না', মোদীর রাশিয়া সফর নিয়ে আমেরিকাকে বার্তা ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাইডেনের সুসম্পর্কই রয়েছে। কিন্তু মোদীর এই রাশিয়া সফরকে খুব একটা ভাল চোখে দেখছে না মার্কিন মুলুক। বারবার ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কথা মনে করিয়ে দিয়েছে তারা। তার পাল্টা জবাবে আমেরিকাকে বার্তা দিয়েছে ভারত।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমেরিকাকে জানানো হয়েছে যুদ্ধ ক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হয় না। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমেরিকাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভারত সবসময় রাষ্ট্রপুঞ্জের শান্তির নীতিতে বিশ্বাসী। যুদ্ধক্ষেত্র সমস্যা সমাধান করতে পারে না। বরং আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়াই সমস্যা সমাধানের পথ প্রশস্ত করে।

২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণ ইউক্রেনের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা। এমনকী আমেরিকার ন্যাটো বাহিনীতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়েও সিঁদুরে মেঘ দেখছিল আমেরিকা। যদিও যুদ্ধের কারণ হিসেবে দাবি করা হয় ইউক্রেনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল রাশিয়া। কিন্তু অনেকদিন আগেই ইউক্রেন আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে। কাজেই রাশিয়ার অধীনে যেতে রাজি হয়নি তারা। তারপরেই হঠাৎ করে রাশিয়া যুদ্ধ ঘোষণা করে ইউক্রেনের বিরুদ্ধে।
গোটা বিশ্বকে চমকে দিয়েই একপ্রকার রাশিয়া হামলা শুরু করে ইউক্রেনের উপরে। লাগাতার গুলি বর্ষণ, বোমা হামলা চালিয়েছে ইউক্রেনের উপর। বুক চিতিয়ে লড়াই করেছেছে ইউক্রেনও। রাশিয়ার মোকাবিলায় মাথা নোয়ায়নি ইউক্রেন। আমেরিকা নাকি ইউক্রেনকে অস্ত্র সাহায্য করেছে।
ইউক্রেনের উপরে রাশিয়ার হামলার ঘটনা মেনে নিতে পারেনি আমেরিকা। পুতিনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল তারা। অমনকী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও রাশিয়াকে বয়কট করেছিল। অর্থাৎ প্রবল আর্থিক সংকটের পরকিস্থিতিতে রাশিয়াকে ফেলে দিয়েছিল আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেসময় অনেক কম দামে রাশিয়া থেকে পেট্রোল কিনেছিল ভারত। তার জেরে রাশিয়ার অর্থনীতিতে কিছুটা হলেও সাহায্য হয়েছিল। এদিকে আবার ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা ভাল চোখে নিচ্ছে না বেজিংও।
গতকাল থেকে পশ্চিমের দেশগুলির নজর রয়েছে মোদীর রাশিয়া সফরের উপরে। রাশিয়ায় রেডকার্পেটে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। পুতিনের সঙ্গে নৈশভোজ সেরেছেন মোদী। মোদীকে নিয়ে গল্ফ কার্টে ঘুরে বেড়িয়েছেন পুতিন। আবার তাঁকে নিয়ে ঘোড়ার আস্তাবলও ঘুরে দেখিয়েছেন। মোদীর প্রশংসায় পঞ্চমুখ পুতিন।












Click it and Unblock the Notifications