India-Bangladesh: রাত জুড়ে তাণ্ডব, বাংলাদেশে একের পর এক হিন্দু বাড়ি ভাঙচুর! ভাঙা হল একাধিক মন্দিরও
India-Bangladesh: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা! সারা রাতজুড়ে তাণ্ডব মৌলবাদীদের। ভেঙে দেওয়া হল একের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান পাট। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। এমনকি হামলার হাত থেকে বাদ পড়ল না ধর্মীয় প্রতিষ্ঠানও। ভাঙচুর চালানো হল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সদরের ইসকন মন্দির, লোকনাথ মন্দির, দুর্গা মন্দিরেও।
ঘটনার জেরে তীব্র আতঙ্কে সেখানকার একাধিক সংখ্যালঘু হিন্দু পরিবার। রাতেই বাড়ি ছেড়ে রাস্তায় দিন কাটাতে হয়েছে একাধিক পরিবারকে। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি। স্থানীয় মানুষের দাবি, দোয়ারা বাজার উপজেলা সদর এবং পাশ্ববর্তী গ্রাম মংলার গাও'তে গুজব ছড়িয়ে হামলার ঘটনা ঘটে (India-Bangladesh) ।

রাতের অন্ধকারে একদল মানুষ এসে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। একের পর এক হিন্দুদের দোকানপাট ভাঙচুর করে লুট করা হয়েছে বলেও দাবি। এমনকি এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানঘর ছিল। সেই সমস্য জায়গায় লুটপাত চালনো হয়েছে বলে দাবি। ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক প্রতিমা ভাঙচুর চালানোর মতো ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে।
শুধু সুনামগঞ্জ নয়, মঙ্গলবার রাতজুড়ে একের পর এক জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ একেবারেই নীরব ভূমিকা পালন করেছে বলে দাবি।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে বুধবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক হাইকমিশনার। হঠাত দুজনের সঙ্গে কেন সাক্ষাৎ তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বাংলাদেশজুড়ে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে। আর এর পিছনে পাকিস্তানের কি বড় ভূমিকা রয়েছে? তা উড়িয়ে দিচ্ছেন না কেউই।
সবথেকে বড় বিষয়, খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে স্পষ্ট। বাংলাদেশের শাসনে থাকাকালীন খালেদা জিয়ার পাকিস্তান প্রেম সবারই জানা। বর্তমান পরিস্থিতিতে আসরে যে পাকিস্তান নেমে পড়েছে ময়দানে তা কার্যত স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক পাক হাইকমিশনারের একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।












Click it and Unblock the Notifications