‘ভারত সুযোগ নিচ্ছে’, USAID-এর তহবিল বিতরণ নিয়ে ফের আক্রমণাত্বক ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-এর তহবিল প্রদান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন ভারতকে "২১ মিলিয়ন ডলার" দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। ট্রাম্প বলেন, "ভারতের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেওয়া হচ্ছে"।

এক সভায় ট্রাম্প বলেন, "নির্বাচনের জন্য ভারতকে টাকা দেওয়া হচ্ছে। তবে তাদের টাকার প্রয়োজন নেই। তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি। তাদের ২০০ শতাংশ শুল্ক রয়েছে, অথচ আমরা তাদের নির্বাচনের জন্য বিপুল অর্থ দিচ্ছি"।

Donald Trump

উল্লেখ্য, এই মাসের শুরুতে ইলন মাস্কের নেতৃত্বাধীন DOGE ভারতকে ২১ মিলিয়ন ডলার প্রদান করে এবং অন্যান্য দেশগুলিতে অনুদান বাতিল করার পর ট্রাম্প এই বিষয়ে বারবার বক্তব্য রাখছেন। পাঁচ দিনের মধ্যে চতুর্থবারের মতো তিনি USAID-এর মাধ্যমে ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ট্রাম্প পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপের জন্য এই তহবিল ব্যবহার করা হতে পারে। শনিবার, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে অভিযোগ করেন যে এই তহবিল ভারতের "ভোটারদের উপস্থিতি বাড়ানোর" জন্য ব্যবহৃত হচ্ছে।

তাঁর কথায়, "ভোটারদের উপস্থিতির জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের কাছে ২১ মিলিয়ন ডলার যাচ্ছে। আমাদের কেন ভারতের ভোটারদের উপস্থিতির জন্য এত টাকা দিতে হবে? আমিও ভোটারদের উপস্থিতি চাই"।

ভারত সরকারের প্রতিক্রিয়া

শুক্রবার, রিপাবলিকান গভর্নরদের সম্মেলনে ট্রাম্প এই অনুদানকে "প্রতারণামূলক প্রকল্প" বলে আখ্যা দেন এবং জোর দিয়ে বলেন, "আমাদের অনেক সমস্যা রয়েছে। এটা একটা প্রতারণা"।

ট্রাম্পের অভিযোগের পর, ভারত সরকার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগগুলোকে "অত্যন্ত উদ্বেগজনক" বলে মন্তব্য করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, "ভারতে অনেক বিভাগ এবং সংস্থা USAID-এর সাথে কাজ করে। এই সমস্ত মন্ত্রণালয় এবং সংস্থা এখন এটি পর্যবেক্ষণ করছে"। তবে এই অর্থ প্রদান বিষয়কে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কে যে একটা তিক্ততা তৈরি হয়েছে, তা মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+