করোনা পরীক্ষায় আমেরিকার পরেই ভারত, মোদীর মহামারী মোকাবিলায় 'লেটার' দিলেন ট্রাম্প
করোনা পরীক্ষায় আমেরিকার পরেই ভারত, মোদীর মহামারী মোকাবিলায় 'লেটার' দিলেন ট্রাম্প
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহামারী মোকাবিলার প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ভারতে করোনা পরীক্ষার অনুপাত বিশ্বে দ্বিতীয়। অর্থাৎ করোনা পরীক্ষার হারে আমেরিকার পরেই রয়েছে ভারত।

করোনা পরীক্ষায় দ্বিতীয় ভারত
বিশ্বে করোনা পরিস্থিতিতে পরীক্ষায় একমাত্র উপায় মুক্তির। সেই পরিস্থিততে আমেরিকা করোনা পরীক্ষার প্রথম স্থানে রয়েছে। এখনও পর্যন্ত আমেরিকায় ৫০ মিলিয়ন করোনা পরীক্ষা হয়েছে। যা গোটা বিশ্বে এখনও পর্যন্ত সর্বাধিক বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত রয়েছে তার পরেই। ভারতে ১২ মিলিয়ন করোনা পরীক্ষা হয়েছ।

করোনায় মৃত্যু সর্বাধিক আমেরিকায়
করোনা পরিস্থিতি যে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে কালো ছায়া তৈরি করছে তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকায় করোনা সংক্রমণে প্রায় দেড় লাখ লোকের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রেসিডেন্ট নির্বাচনের জোরগোড়ায় ট্রাম্পের শিরে সংক্রান্তি অবস্থা তৈরি করেছে করোনা সংক্রমণ।

ভারতে পাশে চাইছে আমেরিকা
করোনা পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে আমেরিকায়। এই পরিস্থিতিতে ভারতকে পাশে পেতে চাইছেন ট্রাম্প। হাউডি মোদী সভা থেকেই শুরু হয়েছিল ভারতকে পাশে পাওয়ার চেষ্টা। কারণ আমেরিকা ভারতীয় ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। সেই ভোট দখলের জন্য মোদীকে পাশে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। আর আমেরিকায় প্রবাসী ভারতীয়দের মধ্যে মোদীর প্রভাব যথেষ্ট বেশি।












Click it and Unblock the Notifications