মোদী জমানায় আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তির উত্তরণ, এবার গ্যাস-তেল আমদানিও

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি আরও দৃঢ় হল। এবার আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও গ্যাস ও তেল আমদানি করবে ভারত। বুধবার বিদেশ সচিব বিজয় গোখলে এই কথা জানিয়েছেন।

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি আরও দৃঢ় হল। এবার আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও গ্যাস ও তেল আমদানি করবে ভারত। বুধবার বিদেশ সচিব বিজয় গোখলে এই কথা জানিয়েছেন। এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই সুখবর দিলেন বিদেশ সচিব। তিনি বলেন, 'আমরা বাণিজ্য সম্প্রসারণের উপায় হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও গ্যাস ও আরও তেল আমদানি করছি'।

মোদী জমানায় আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তির উত্তরণ, এবার গ্যাস-তেল আমদানিও

সম্প্রতি এশীয় শীর্ষ সম্মেলনের অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্মেলনেই প্রধানমন্ত্রী আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সাক্ষরিত করেছেন। ইরানের তেল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নানা পদক্ষেপ নিচ্ছে। মধ্য প্রাচ্যের দেশগুলোর দ্বন্দ্ব ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে তেহরানকে শাস্তির উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশের বুকে হু হু করে পড়ছে টাকার দাম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে লাফিয়ে লাফিয়ে। এই অবস্থায় অনেক দেশই সমস্যায়। বিশেষ করে ইরান থেকে তেল রফতানি করা সবথেকে বড় আট ক্রেতাকে ছিনিয়ে নিতে চাইছে আমেরিকা। এই আট দেশের মধ্যে রয়েছে ভারতও।

ভারত-সহ আট দেশ আমেরিকার কাছ থেকে গ্যাস ও তেল আমদানি করলে ইরানের তেল রফতানি ধাক্কা খাবে। হাতে না মেরে এভাবেই পাতে মারার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। ভারত এই মর্মে যুক্তরাষ্ট্র থেকে ৪ বিলিয়ন ডলারের তেল আমদানির লক্ষ্যমাত্রা রেখেছে বলে জানিয়েছেন বিদেশ সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+