সুয়েজ সংকট কাটাতে মাঠে নামছে ভারত, পরিস্থিতি সামাল দিতে সামনে আসছে নয়া পরিকল্পনা

সুয়েজ সংকট কাটাতে মাঠে নামছে ভারত, পরিস্থিতি সামাল দিতে সামনে আসছে নয়া পরিকল্পনা

একে করোনা, উপরন্তু ভ্যাকসিনের বন্টনসমস্যা, সব মিলিয়ে প্রায় এক বছর আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যাওয়ার পর অবশেষে আস্তে আস্তে পরিস্থিতি সামাল দিচ্ছে সকল দেশ। অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে কোভিডবাধা কাটিয়ে উঠছিল বিশ্ব। এহেন যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে যানজটের সমস্যায় কপালে চিন্তার হাত আন্তর্জাতিক মহলের। সূত্রের খবর অনুসারে, গত মঙ্গলবার পণ্যবাহী জাহাজ আড়াআড়ি আটকে বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের ব্যস্ততম জলপথ সুয়েজ খাল। স্বাভাবিকভাবেই তুমুল আর্থিক ক্ষতি সামলাতে নয়া পদক্ষেপের দিকে এগোচ্ছে দিল্লির থিঙ্কট্যাঙ্ক।

বিশ্বের মোট বাণিজ্যের ১২% সুয়েজের মাধ্যমে

বিশ্বের মোট বাণিজ্যের ১২% সুয়েজের মাধ্যমে

মঙ্গলবার থেকে সুয়েজ কার্যত বন্ধ। আন্তর্জাতিক হিসাব বলছে, বিশ্বের মোট বাণিজ্যের ১২%-ই হয় খালপথে। স্বভাবতই বাণিজ্যিকভাবে ক্ষতির মুখে ভারত। সঙ্গীন পরিস্থিতির মোকাবিলা চারদফা পরিকল্পনা তৈরি করছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সূত্রে খবর, সুয়েজ পরিস্থিতির বিষয়ে শুক্রবার কেন্দ্র সরকারের বাণিজ্য দপ্তর একটি বৈঠকের আয়োজন করে। আধিকারিকদের মতে, বৈঠকে পণ্যবাহী জাহাজগুলির জন্য বিকল্প পথ, ভাড়া, বন্দরগুলিকে সতর্ক করা সহ অত্যাবশ্যক সামগ্রী বহনের জাহাজগুলিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পনা তৈরি হয়।

ঘুরপথে জাহাজ ফিরিয়ে আনার পরিকল্পনা ভারতের

ঘুরপথে জাহাজ ফিরিয়ে আনার পরিকল্পনা ভারতের

কেন্দ্রীয় সূত্রের মতে, বাণিজ্যদপ্তরের বৈঠকে গুরুত্বপূর্ণ পণ্যবাহী জাহাজগুলিকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ দিয়ে ঘুরিয়ে আনার পরিকল্পনা করা হয়। বাণিজ্য মন্ত্রকের শনিবারের বিবৃতি অনুযায়ী, সুয়েজ খাল বন্ধের কারণে ইউরোপ-আমেরিকার সঙ্গে ভারতের প্রায় ২০,০০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি-রপ্তানি আটকে রয়েছে। অপরিশোধিত জ্বালানি, তেল, লোহা, স্টিল, যন্ত্রাংশ, গাড়ি ও বস্ত্রের ন্যায় গুরুত্বপূর্ণ পণ্য আটক হওয়ায় যে বিশাল ক্ষতির সম্মুখীন ভারত, তা বলাই বাহুল্য।

আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি প্রতি ঘণ্টায় ৪০ কোটি ডলার

আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি প্রতি ঘণ্টায় ৪০ কোটি ডলার

লোহিত সাগর ও ভূমধ্যসাগর সংযুক্তকারী এহেন গুরুত্বপূর্ণ খাল আন্তর্জাতিক বাণিজ্যের রাজপথ হিসেবে স্বীকৃত। এশিয়া ও ইউরোপের মধ্যেকার জলপথকে সংক্ষিপ্ত করেছে সুয়েজ খাল। স্বভাবতই এহেন ব্যস্ততম জলপথে যানজটের কারণে বড়সড় ক্ষতির মুখে বিভিন্ন ব্যবসায়ী দেশ। আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠনগুলির গড় হিসাব বলছে, খাল বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতির পরিমাণ ঘন্টাপ্রতি প্রায় ৪০ কোটি মার্কিন ডলার!

এভারগ্রীনের কারণে চোখে সর্ষেফুল দেখছে দেশগুলি

এভারগ্রীনের কারণে চোখে সর্ষেফুল দেখছে দেশগুলি

সূত্র মোতাবেক, মঙ্গলবার সকালে সুয়েজ খাল মাধ্যমে ভূমধ্যসাগরের দিকে যাচ্ছিল তাইওয়ানের বিশাল পণ্যবাহী জাহাজ 'এভারগ্রীন'। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সঙ্কীর্ণ হয়ে গিয়েছে সুয়েজ। হঠাৎই তীব্র হাওয়ার কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি ঘুরে খাল অবরুদ্ধ করে গেলে কন্টেনার জাহাজটি। স্বাভাবিকভাবেই তীব্র যানজটে পরপর দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বহু জাহাজ। এভারগ্রিনকে সরানোর চেষ্টায় নামলেও কাজটি যে খুব সহজ নয়, তা বেশ টের পাচ্ছে মিশরের প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+