ভারতের চেয়ে কানাডার সংসদে শিখ সাংসদ বেশি, তৈরি হল নয়া নজির
সংসদে শিখদের সংখ্যার নিরিখে পিছিয়ে পড়ল ভারত। বর্তমানে ভারতের সংসদে ১৩ জন শিখ সাংসদ রয়েছে। অন্যদিকে কানাডার সম্প্রতি হওয়া নির্বাচনে ১৮ জন শিখ নির্বাচিত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
সংসদে শিখদের প্রতিনিধিত্বের নিরিখে কানাডার চেয়ে পিছিয়ে পড়ল ভারত। বর্তমানে ভারতের সংসদে ১৩ জন শিখ সাংসদ রয়েছে। অন্যদিকে কানাডার সম্প্রতি হওয়া নির্বাচনে ১৮ জন শিখ নির্বাচিত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারাল পার্টি সেখানকার সাধারণ নির্বাচনে এক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। ৩৩৮ সদস্যের কানাডার সংসদে জাস্টিন ট্রুডোর দল পেয়েছে ১৫৭ টি আসন। তারা আগেরবার পেয়েছিল ১৮৪ টি আসন।

কানাডায় সংখ্যালঘু জাস্টিন ট্রুডো
তবে সরকার গড়তে ট্রুডোর হাতে উপায়ও রয়েছে। সংসদে ছোট ছোট দলগুলির সমর্থন নিয়েও টিকে যেতে পারে তারা। ছোট দলগুলির মধ্যে ট্রুডোর টার্গেটে রয়েছে ব্লক কুয়েবকয়েস এবং নিউ ডেমোক্রেটিক পার্টি।

চতুর্থস্থানে এনডিপি
নিউ ডেমোক্রেটিক পার্টি এবারের নির্বাচনে চতুর্থ স্থান দখল করেছে। যার নেতা জগমিত সিং। এবার কানাডার রাজনীতিতে কিংমেকারের ভূমিকায় জগমিত সিং। কেননা ইতিমধ্যেই ট্রুডো তাঁর সঙ্গে কথা বলেছেন।

এনডিপির নেতা জগমিত সিং
নিউ ডেমোক্রেটিক পার্টির জগমিত সিং-এর অন্য পরিচয়ও রয়েছে। তিনি মানবাধিকার আইনজীবী। তিনি বলেছেন, দেশে বর্তমান পরিস্থিতি ট্রুডো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেননা ট্রুডোর সরকার সংখ্যালঘু। সেইজন্য তারা একসঙ্গে কাজ করতে চান।

কানাডার সংসদে ১৮ জন শিখ সংসদ
এবার কানাডার সংসদে জগমিত সিং একাই নন, হাউস অফ কমনস-এ আরও ১৭ জন শিখ নির্বাচিত হয়েছেন। যা কিনা ভারতের সংসদের থেকে বেশি। ভারতের সংসদে ১৩ জন শিখ সাংসদ রয়েছে। ২০১৪-য় কানাডার নির্বাচনেও ১৮ জন শিখ সংসদে নির্বাচিত হয়েছিলেন।

অন্টারিও থেকে নির্বাচিত সব থেকে বেশি শিখ
এবারের নির্বাচনে অন্টারিও থেকে সব থেকে বেশি শিখ নির্বাচিত হয়েছেন। সংখ্যাটা হল ১০। এর পরেই রয়েছে ব্রিটিশ কলম্বিয়া-৪, আলবার্তা-৩ এবং কিউবেক-১।

সব থেকে বেশি শিখ সংসদ লিবারাল পার্টির
তবে এবারের নির্বাচনে সব থেকে বেশি শিখ সাংসদ রয়েছে লিবারাল পার্টির, ১৩ জন। এরপরেই রয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি-র ৪ জন। একজন মাত্র রয়েছে এনডিপির।












Click it and Unblock the Notifications