দোহা-তে তালিবান নেতাদের সঙ্গে 'শান্তি বৈঠক' ভারতের
দোহা-তে তালিবান নেতাদের সঙ্গে 'শান্তি বৈঠক' ভারতের
আফগানিস্তান ও ভারতের রাজনৈতিক শান্তি বজায় রাখতে এবার তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করলেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর৷ যদিও বিষয়টি নিয়ে কোনও সরকারি বক্তব্য রাখেনি কেন্দ্র৷ কিন্তু জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সরাসরি কথা বলা হয়েছে তালিবান নেতাদের সঙ্গে৷

সম্প্রতি দোহাতে কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দু'বার বৈঠকে বসেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এরপরই কাতারের 'কাউন্টার টেররিজম ও মেডিটেরিয়ান কনফ্লিক্ট' এর সরকারি আধিকারিক মুতলাক বিন মাজেদ আল খাতানি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'ভারতের সরকারি আধিকারিকরা দোহাতেই আলকায়দার নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন৷'
কেন এই বৈঠক?
খাতানি জানিয়েছেন, আফগানিস্তানের রাজনীতিতে তালিবানদের একটা ভূমিকা সবদিনই ছিল৷ অন্যদিকে ভৌগলিক দিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের কাছেই আফগানিস্তান গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতি সামগ্রিক উন্নয়নে ভারত অনেকদিন ধরে সাহায্য করে আসছে৷ ভারত চায় আফগানিস্তানে শান্তি বজায় থাক। এবং কোনভাবেই আফগানিস্তানে তালিবানি মদতে কোনরকম জঙ্গি কার্যকলাপ ভারতের ক্ষতি করুক৷ '
তালিবান-ভারত বৈঠক নিয়ে কী বলছেন খাতানি?
কাতারের 'কাউন্টার টেররিজম ও মেডিটেরিয়ান কনফ্লিক্ট' এর সরকারি আধিকারিক মুতলাক বিন মাজেদ আল খাতানি জানিয়েছেন, অনেকেই হয়ত মানবেন না কিন্তু এটা সত্যি যে আফগানিস্তানের শান্তিতে তালিবানেরও একটা হাত রয়েছে৷ এটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন দেশ ও সংগঠনগুলির আলোচনার মাধ্যমে যদি পরিস্থিতি ভালো হয়। শান্তি বজায় থাকে তাহলে আলোচনা সবসময় কাম্য।
খাতানি কিংবা দেশের সংবাদমাধ্যমে এ নিয়ে চর্চা হলেও এ বিষয়ে কোনও রকম হ্যাঁ কিংবা না-সূচক মন্তব্য আসেনি কেন্দ্রের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications