ফেসবুক ব্যবহারে বিশ্বের উন্নত দেশগুলিকে পিছনে ফেলে 'ফার্স্ট বয়' ভারত

বিশ্বের সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেন ভারতীয়রাই। রিপোর্ট বলছে, ভারতে ১৪ কোটি ১০ লক্ষ মানুষ মাসে অন্তত একবার করে ফেসবুক ব্যবহার করেন।

প্রযুক্তি ও ডিজিটাল ভাবনাকে আপন করে নিয়েছে ভারত। বিপুল জনসংখ্যার দেশের একটা বড় অংশ ফেসবুকের মতো স্যোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করছেন। সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেন ভারতীয়রাই। রিপোর্ট বলছে, ভারতে ১৪ কোটি ১০ লক্ষ মানুষ মাসে অন্তত একবার করে ফেসবুক ব্যবহার করেন। এর পিছনেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটি।

ফেসবুক ব্যবহারে সারা বিশ্বে 'ফার্স্ট বয়' ভারত

এই দুটি দেশের পরই রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ফুটবলের দেশ ফেসবুক ব্যবহারেও এগিয়ে রয়েছে। ব্রাজিলে ১৩ কোটি ৯০ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করেন। তারপর রয়েছে ইন্দোনেশিয়া। সেদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১২কোটি ৬০ লক্ষ। পঞ্চম স্থানে রয়েছে মেক্সিকো। সাড়ে ৮ কোটি মেক্সিকান ফেসবুকে আসক্ত।

এসবের পর রয়েছে ফিলিপিন্স (৬কোটি ৯০ লক্ষ), ভিয়েতনাম (৬কোটি ৪০ লক্ষ), থাইল্যান্ড (৫কোটি ৭০ লক্ষ), তুরস্ক (৫কোটি ৬০ লক্ষ) ও যুক্তরাজ্য ইংল্যান্ডের (৪কোটি ৪০ লক্ষ) মতো দেশ। যে দেশগুলি প্রথম দশটি সর্বাধিক ফেসবুক ব্যবহারকারী দেশের মধ্যে জায়গা করে নিয়েছে।

এর পাশাপাশি যেসব শহরগুলিতে সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন সেই তালিকায় প্রথম পাঁচে রয়েছে ব্যাঙ্কক (৩কোটি ৫০ লক্ষ জন), জাকার্তা (২কোটি ৬০ লক্ষ), ঢাকা (২কোটি ৫০ লক্ষ), মেক্সিকো সিটি (১কোটি ৬০ লক্ষ), ইস্তানবুলের (১কোটি ৫০ লক্ষ) মতো শহর। ভারতের একমাত্র শহর দিল্লি এই তালিকায় রয়েছে। সেখানে দেড় কোটি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+