'ভারত শুল্ক কমাতে রাজি হয়ে গিয়েছে', চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্টের! কী বলছে ভারত
US India Tariff: ভারত শুল্ক কমাতে রাজি হয়ে গিয়েছে, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) । শুল্ক ইস্যুতে ভারত এবং আমেরিকা সম্পর্ক কার্যত নয়া মোড়] নিয়েছে। আগামী ১লা এপ্রিল থেকে ভারতের বিরুদ্ধে পারস্পরিক কর বসানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যা রীতিমত ভারতকে চাপের মুখে ফেলে দেয়।
আর এরপরেই ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারত শুল্ক কমানোর ক্ষেত্রে রাজি হয়েছে। যদিও সরকারি ভাবে ভারতের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। শুল্ক নিয়ে চলা সংঘাতের আবহে ভারতের ট্যারিফ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। বলেন, ভারত আমাদের থেকে অনেক বেশি শুল্ক নেয়। আর এই 'হাই ট্যারিফে'র কারণে ভারতে কিছু বিক্রি করাটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে।

যদিও ভারত অবশেষে শুল্ক কমানোর ক্ষেত্রে রাজি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, অবশেষে ট্যারিফ কমানোর সিদ্ধান্ত ভারতের সঙ্গে ব্যবসা মজবুত হবে। এই বিষয়ে ভারতের তরফে এখনও কিছু না বলা হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (BTA) র উপর জোর দিচ্ছে মোদী সরকার।
#WATCH | Washington, DC: US President Donald Trump says, "...India charges us massive tariffs. Massive. You can't even sell anything in India...They have agreed, by the way; they want to cut their tariffs way down now because somebody is finally exposing them for what they have… pic.twitter.com/XwytKPli48
— ANI (@ANI) March 7, 2025
US India Tariff: আগে কি বলেছিলেন ট্রাম্প?
ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করা হবে বলে গত কয়েকমাসে একাধিকবার হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে মহান হিসাবে গড়ে তুলতেই এই শুল্ক চাপানো হবে বলেও বার্তা দেওয়া হয়। আর এই আবহে গত মাসে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন সফরে যান নরেন্দ্র মোদী। দুই জনের অর্থাৎ ট্রাম্প এবং মোদীর মুখোমুখি সাক্ষাৎ হয়। একাধিক বিষয়ে আলোচনা হয় বলে খবর।
এরপরেই গত কয়েকদিন আগেই ভারতের উপরেও শুল্ক বসানোর কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, "ভারত আমাদের ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। আমেরিকার প্রতি এই আচরণ অন্যায়। ২ এপ্রিল থেকে পারস্পারিক শুল্ক কার্যকর হবে। ওরা আমাদের থেকে যা শুল্ক নেয়. সেই পরিমাণ শুল্কই আমরা চাপাব।"
এমনকী এই ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি ট্রাম্প। বলেন, "ভারত যদি আর্থিক শুল্কের (Tariff) বদলে অন্য কোনও রকম বাধা তৈরি করে, তাহলে আমরাও তাই করব। আমাদের বাজার থেকে ওদের দূরে রাখব।"
US India Tariff: কী বলছে ভারত ?
এই প্রসঙ্গে শুক্রবার বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র সফরের সময়েই আমেরিকার সঙ্গে আলচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে বলে দাবি।












Click it and Unblock the Notifications