বিশ্বে ২৯ লক্ষ পার করল করোনা আক্রান্তের সংখ্যা! মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াল
চোখের নিমেষে লাফিয়ে বাড়ছে করোনার একের পর এক ঘটনা। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনা আক্রান্ত আমেরিকার পরিস্থিতি। ভারতেও ছবিটা খুব একটা স্বস্তিদায়ক নয়। একনজরে দেখে নেওয়া যাক বিশ্ব তথা ভারতের করোনা পরিস্থিতি।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত
একদিনের হিসাবে করোনা আক্রান্তের এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যা দেখেছে এই সপ্তাহ। দিনে প্রায় ৫ হাজার করে বেড়েছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩০ লাখের দিকে এগিয়ে যাচ্ছে। ২৯২১২০১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এমন পরিস্থিতিতে ২০৩২৮৯ জনের দেহে করোনার চিহ্ন মিলেছে বলে খবর। সুস্থ হয়ে উঠেছেন ৮৩৯৯৬৯ জন।

করোনার জেরে বিভিন্ন দেশের পরিস্থিতি
করোনার জেরে বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা একটুও কমছে না। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। সেখানে ৯৬০৮৯৬ জন আক্রান্ত। নতুন করে ২৪৫ জনের আক্রান্ত হওয়ার খবর এসেছে। মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে সেদেশে মৃতের সংখ্যা ৫৪ ২৬৫ জন।












Click it and Unblock the Notifications