China Vs India: পাকিস্তানের সাজিদ আন্তর্জাতিক সন্ত্রাসী! চিনের আপত্তিতে কড়া জবাব ভারতের
পাকিস্তানের সাজিদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় বাধ সাধছে চিন। চিনের আপত্তিতে এবার কড়া জবাব দিল ভারত। ভারতের পক্ষ থেকে চিনকে একহাত নিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি আমরা প্রকৃত সন্ত্রাসবাদীদের দেখেও না দেখি, তাহলে বলতে হয় আমাদের সন্ত্রাসবাদ রোখার ব্যাপারে আন্তরিকতা নেই।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জাতিসঙ্ঘে প্রস্তাব রাখা হয়েছিল ১৬/১১ মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্রাোরসী হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু চিন সেই প্রস্তাবে বাধা দেয়। ভারত বলছে চিন যদি ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় তবে বিশ্ব সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

ভারতের তরফে যুগ্ম বিদেশ সচিব প্রকাশ গুপ্ত জানান, জাতিসঙ্ঘে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চিন বাধা দেয়। উল্লেখ্য, এই প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা করা হয়েছিল। ভারত তা সমর্থন করেছিল। কিন্তু সাজিদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় বাধা দেয় চিন।
গত বছরের সেপ্টেম্বরে জানা যায়, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ দ্বারা সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করার প্রস্তাব আটকে রেখেছে চিন। এ প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বলেন, "আমরা কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা কয়েক হাজার মানুষকে হারিয়েছি।"
তিনি বলেন, সেটা ২০০৮ সালের মুম্বই হামলা হোক বা ২০১৯ সালে পুলওয়ামা হামলা বা উরি হামলাই হোক, আমরা সন্ত্রাসবাদের শিকার হয়েছি। বেসামরিক লোকের পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধাদেরও হারিয়েছি আমরা। এখন আমরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি, প্রতিবেশী রাষ্ট্র সেখানে বাধ সাধছে।
এখন যে সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে ঘোষণার প্রস্তাব রয়েছে, সেই সাজিদ মীর কো জানেন? সাজিদ মীর ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মধ্যে একজন। ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলায় তার ভূমিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের জুনে মীরকে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত একটি মামলায় ১৫ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছিল। পাকিস্তানের তরফে সাজিদ মীর মারা গিয়েছেন বলেও দাবি করেছিল। কিন্তু পশ্চিমা দেশগুলো তা বিশ্বাস করেনি। তার মৃত্যুর প্রমাণ চেয়ে পাঠিয়েছিল তারা। কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি।
এই সাজিদ মীর পাকিস্তানের জঙ্গি সংগঠন এলইটি-র একজন সিনিয়র সদস্য। মুম্বই সন্ত্রাসী হামলায় মীর এলইটি-র অপারেশন ম্যানেজার ছিল। তাদের পরিকল্পনা, প্রস্তুতি এবং বাস্তবায়নে অগ্রণী ভূমিকাও পালন করেছিল। এ প্রসঙ্গে বলা দরকার, ভারতের পদক্ষেপে চিন প্রথমবার বাধা দেয়নি। এর আগেও একাধিকবার বাধা দিয়েছিল চিন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications