কুলভূষণ যাদব বেঁচে রয়েছেন পাকিস্তানে? গভীর আশঙ্কায় ভারত
কুলভূষণ যাদবের অবস্থা নিয়ে রীতিমতো আশঙ্কায় ভারত। তিনি পাকিস্তানে কোথায় রয়েছেন, কীভাবে রয়েছেন, ভারতীয় আধিকারিকদের কাছে কোনও খবর নেই। তিনি কেমন আছেন তা জানতে ভারতীয় আধিকারিকেরা উদগ্রীব হয়ে রয়েছেন।
নয়াদিল্লি, ২০ এপ্রিল : কুলভূষণ যাদবের অবস্থা নিয়ে রীতিমতো আশঙ্কায় ভারত। তিনি পাকিস্তানে কোথায় রয়েছেন, কীভাবে রয়েছেন, ভারতীয় আধিকারিকদের কাছে কোনও খবর নেই। তিনি কেমন আছেন তা জানতে ভারতীয় আধিকারিকেরা উদগ্রীব হয়ে রয়েছেন।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কুলভূষণের কোনও খবর না পাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। কারণ অন্তত ১৫ বার পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়ে কুলভূষণের বিষয়ে জানতে চাওয়া হলেও তাতে সাড়া দেয়নি সেদেশের প্রশাসন।

এর পাশাপাশি কুলভূষণকে কোন যুক্তি শাস্তি দেওয়া হল, মামলার সেই নথিপত্র ও পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আবেদন করতে হলে কী করতে হবে তাও জানতে চেয়ে পাকিস্তানকে চিঠি দিয়েছে ভারত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিকে কনস্যুলার অ্যাকসেস ও অন্যদিকে মামলার সম্পূর্ণ রিপোর্ট পাকিস্তানের থেকে পাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। এবং কুলভূষণকে শাস্তি দেওয়ার সময়ে কী পরিপ্রেক্ষিত মেনে চলা হয়েছে, তাও জানতে চেয়েছে নয়াদিল্লি।
প্রসঙ্গত, ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত কর্মী কুলভূষণ যাদবকে আফগানিস্তান সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি সহ একাধিক ষড়যন্ত্রমূলক অভিযোগে জড়িত বলে ফাঁসির সাজা শোনায় পাকিস্তান। তার বিরুদ্ধেই লড়াই জারি রেখেছে ভারত।












Click it and Unblock the Notifications