মেঘের আড়ালে খেলছে চিন, সেনা সরানোর চুক্তি সম্পূর্ণ করছে না, ভারতের দাবি অস্বীকার বেজিংয়ের
মেঘের আড়ালে খেলছে চিন, সেনা সরানোর চুক্তি সম্পূর্ণ করছে না, ভারতের দাবি অস্বীকার বেজিংয়ের
মেঘের আড়ালে খেলছে চিন। সেনা সরানোর চুক্তি করেই সেটা সম্পূর্ণ করছে না। এখনও লাদাখ সীমান্তের একাধিক বিতর্কিত স্থানে চলছে লালফৌজের চোখ রাঙানি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বেজিং। তাঁদের দাবি চুক্তি মত লাদাখ সীমান্তের অধিকাংশ স্থান থেকে সেনা সরিয়ে নিয়েছে লালফৌজ।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠক করে দাবি করেছে, এখনও চুক্তি পূরণ করেনি চিন। লাদাখ সীমান্তের বেশ কয়েকটি জায়গায় রয়ে গিয়েছে পর্যাপ্ত লালফৌজ। চুক্তি অনুযায়ী তা হওয়ার কথা ছিল না। ভারত কথা রাখলেও বেজিং কিন্তু কথার খেলাপ করছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভারতের এই দাবি অস্বীকার করেছে বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, চুক্তি মত অধিকাংশ জায়গা থেকেই সেনা সরিয়ে নেওয়া হয়েছে। কোনও ভাবেই স্ট্র্যাটেজি বদল করার কথা ভাবছে না চিন। এই নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে দাবি করেছে বেজিং।
লাদাখে শান্তিপূর্ণ সহাবস্থান চায় চিন। রাফাল দেখেই কি চিনের এই সুর নরম। যদিও চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুই দেশ পঞ্চম দফায় আলোচনায় বসার আগে সেনা সরানোর চুক্তি পূরণ করবে বেজিং। কথার খেলাপ হবে না।












Click it and Unblock the Notifications