ডোকলাম ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার পরামর্শ পেন্টাগনের
ডোকলাম ইস্যু এবং সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে সরাসরি কথা বলুক ভারত ও চিন, এমনটাই মত আমেরিকার। কোনও জবরদস্তি মূলক বিষয় না রেখেই আলোচনার পক্ষে মত প্রকাশ করেছে পেন্টাগন
ডোকলাম ইস্যু এবং সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে সরাসরি কথা বলুক ভারত ও চিন। এমনটাই মত আমেরিকার। কোনও জবরদস্তি মূলক বিষয় না রেখেই আলোচনার পক্ষে মত প্রকাশ করেছে পেন্টাগন।
আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র গ্যারি রস বলেছেন, ভারত ও চিন উভয়পক্ষের উত্তেজনা প্রশমনে সরাসরি কথা বলাকেই উৎসাহিত করছে আমেরিকা। বিষয়টি নিয়ে কোনও পক্ষ নিতেই অস্বীকার করেছে আমেরিকা।

তিব্বতের দক্ষিণে ডোকলাম নিয়েই এই মুহূর্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা ক্রমবর্ধমান। চিনা সেনাবাহিনীকে এলাকায় রাস্তা তৈরিতে বাধা দেওয়ার পর থেকেই এলাকায় দুদেশই সেনা সমাবেশ ঘটিয়েছে।
এলাকায় দুপক্ষের উত্তেজনা কি ধাপে ধাপে বৃদ্ধি পাবে, এমনই এক প্রশ্নের উত্তরে আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র গ্যারি রস কোনও অনুমান করতে অস্বীকার করেছেন।
গত এক সপ্তাহ ধরে মার্কিন বিদেশ দফতরও একই ধরনের বিবৃতি দিয়েছে।

বিগত কয়েক বছরে চিনের প্রায় সমস্ত প্রতিবেশী দেশই সীমান্ত সমস্যার সমাধানে চিনের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ করেছে। ডোকলামে গত এক মাস ধরে চলা অচলাবস্থা চিনের সেই জোর খাটানোর কৌশলেরই অঙ্গ বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। ভারত চিনের এ ধরনের কৌশলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ব্রিকসের বৈঠকে যোগ দিতে পরের সপ্তাহেই বেজিং যাবেন। ওই সফরে চিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি ডোকালাম নিয়ে কথা বলবেন বলে মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications