ডোকলাম নিয়ে ভারত-চিন বৈঠক, পরিস্থিতি কোন জায়গায় জেনে নিন

ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে শুক্রবার নাথুলায় হওয়া বৈঠকে ডোকলাম নিয়ে কোনও সমাধান সূত্র মিলল না। সূত্রের খবর, নয়াদিল্লি বেজিংকে ভূটানের অধীনে থাকা এলাকায় রাস্তা তৈরি বন্ধের জন্য বলেছে

ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে শুক্রবার নাথুলায় হওয়া বৈঠকে ডোকলাম নিয়ে কোনও সমাধান সূত্র মিলল না। সূত্রের খবর, নয়াদিল্লি বেজিংকে ভূটানের অধীনে থাকা এলাকায় রাস্তা তৈরি বন্ধের জন্য বলেছে।

বৈঠকে হাজির ছিলেন দুদেশের মেজর জেনারেল পদমর্যাদার অফিসাররা।

ডোকলাম নিয়ে ভারত-চিন বৈঠক, পরিস্থিতি কোন জায়গায় জেনে নিন

সাধারণ ফ্ল্যাগ মিটিংগুলিতে হাজির থাকেন ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসাররা। ৮ অগাস্ট ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসারদের বৈঠক বসেছিল। সেই বৈঠকের কোনও মীমাংসা সূত্র বের না হওয়ায় এবার উচ্চতর পদাধিকারীদের বৈঠকের আহ্বান করা হয়। সূত্রের খবর, ৮ অগাস্টের বৈঠকে ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করার জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করছিল চিন। সূত্রের খবর, খুব শীঘ্রই অপর একটি ফ্ল্যাগ মিটিং হতে চলেছে, যাতে হাজির থাকবেন লেফট্যানেন্ট জেনারেল পদমর্যাদার অফিসার।

ডোকলাম নিয়ে ভারত-চিন বৈঠক, পরিস্থিতি কোন জায়গায় জেনে নিন

শুক্রবার সারাদিনই দেশের পূর্বদিকে থাকা সেনাবাহিনীকে সতর্ক রাখা হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে কিছুই বলতে চাননি সেনা অফিসাররা। সংবাদ সংস্থা সূত্রে খবর ইতিমধ্যেই সিকিম এবং অরুণাচল প্রদেশে সেনার সংখ্যা বৃদ্ধি করেছে ভারত। এরই মধ্যে এই ধরনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, কোনও শান্তি উদ্যোগে উভয়পক্ষকেই প্রথমে তাঁদের সেনা সরাতে হবে। ভারতও চিনকে জানিয়েছে, সীমান্তে রাস্তা তৈরির ঘটনা স্থিতাবস্থায় ব্যাঘাত ঘটাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+