ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতানোর চেষ্টা চিনের! তবে কি গোপনে চলছে সাইবার যুদ্ধের প্রস্তুতি ?

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতানোর চেষ্টা চিনের! তবে কি গোপনে চলছে সাইবার যুদ্ধের প্রস্তুতি ?

ভারত-চিন সংঘাতের আবহে ইতিমধ্যে ভারতে ১০৬টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। দেশের সর্বভৌমত্ব ও নিরাপত্তার কারণেই টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার সহ একাধিক চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে একাধিক অ্যাপের বিরুদ্ধে চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগসাজস করে ভারতের উপর গোপনে নজরদারির অভিযোগ ওঠে। এমতাবস্থায় ভারতের উপর লালফৌজের সাইবার হানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় গোয়েন্দারা।

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতাতে মাঠে নেমেছে পিএলএ

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতাতে মাঠে নেমেছে পিএলএ

সূত্রের খবর, একাধিক অনলাইন মাধ্যমকে ব্যবহার করে দীর্ঘদিন থেকেই ভারতের উপর গুপ্তচরবৃত্তি চালানোর চেষ্টা করছে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। এর জন্য ব্যবহার করা হচ্ছে চিনা সেনাবাহিনীর গুপ্ত ইউনিট ‘৬১৩৯৮'কে ব্যবহার করা হচ্ছিল বলে জানা যাচ্ছে। লাদাখে ভার-চিন সেনা সংঘর্ষের পর সাইবার হানার ক্ষেত্রে কুখ্যাত এই গুপ্তচর দল ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে অনেকাংশে তত্পরতা বাড়িয়েছে বলে জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা।

 লাল সতর্কতা জারি গোয়েন্দা সংস্থা গুলির তরফে

লাল সতর্কতা জারি গোয়েন্দা সংস্থা গুলির তরফে

সোমবার গোয়ান্দা সংস্থা গুলির তরফে এই বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের প্রতিরক্ষা ও গবেষণার সাথে সম্পর্কিত তথ্য হাতানোই চিনা আর্মির এই গুপ্ত ঘাতকদের মূল লক্ষ্য বলে খবর। এদিকে গত কয়েকমাসে এমন অনেক ঘটনার খবর পাওয়া গেছে যাতে পিএলএ-র সাথে যুক্ত চিনা হ্যাকারদের সাইবার গুপ্তচরবৃত্তির মাধ্যমে দেশের সংবেদনশীল তথ্য হাতানোর চেষ্টা করতে দেখা যায়।

সাংহাইয়তে রয়েছে এভিনিউতে ইউনিট ‘৬১৩৯৮’-র সদর দফতর

সাংহাইয়তে রয়েছে এভিনিউতে ইউনিট ‘৬১৩৯৮’-র সদর দফতর

চিনের সাংহাইয়ের পুডং জেলার দাতং এভিনিউতে ইউনিট ‘৬১৩৯৮'-র সদর দফতর রয়েছে বলে জানা যাচ্ছে। সাইবার হানায় দক্ষ এই বিশেষ ক্ষমতা সম্পন্ন দলের মাধ্যমেই চিন দীর্ঘদিন থেকে বিশ্বজুড়ে সাইবার,মহাকাশ এবং জিও-লোকেশন সম্পর্কিত তথ্য হাতানোর চেষ্টা করে চলেছে। বর্তমানে এই ইউনিট ভারতের বিরুদ্ধেও যথেষ্ট গতিবিধি বাড়িয়েছে বলে জানা যাচ্ছে।

সাইবার হানার ক্ষেত্রে ২০১৫ সাল থেকেই নতুন কৌশল চিনের

সাইবার হানার ক্ষেত্রে ২০১৫ সাল থেকেই নতুন কৌশল চিনের

সূত্রের খবর, ২০১৫ সাল থেকে, নতুন ভাবে তৈরি করা পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের (পিএলএসএএসএফ) মাধ্যমে পিএলএ তার মহাকাশ, সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধের (ইডাব্লু) একাধিক অস্ত্রকে কেন্দ্রীঊীত করছে বলে জানা যাচ্ছে। বর্তমানে সাইবার যুদ্ধের সাথে সম্পর্কিত এবং 'পিএলএসএফ'র জেনারেল স্টাফের নেটওয়ার্ক সিস্টেম বিভাগের অধীনে কাজ করছে ইউনিট ‘৬১৩৯৮'। সেখান থেকেই ভারত সহ একাধিক দেশের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গোপনীয় তথ্যের উপর গোপনে নজরদারি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+