India-China clash: ভারতীয় সেনাই তাওয়াংয়ে সীমান্ত লঙ্ঘন করেছিল, অরুণাচল নিয়ে পাল্টা চাপ বেজিংয়ের

India-China clash: ভারতীয় সেনাই তাওয়াংয়ে সীমান্ত লঙ্ঘন করেছিল, অরুণাচল নিয়ে পাল্টা চাপ বেজিংয়ের

অরুণাচল সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে প্রবল টানাপোড়েন চলছে। চিনা ফৌজ ভারতীয় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এই টানাপোড়েনের মধ্যেই আবার জল্পনা বাড়িয়েছে বেজিং। তারা দাবি করেছে ভারতীয় সেনাই প্রথমে বিতর্কিত সীমান্ত রেখা লঙ্ঘনের চেষ্টা করেছিল।

সেটাই প্রতিহত করে তারা। আর সেটা করতে গিয়েই ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে চিনা ফৌজই লাদাখের মত অরুণাচল প্রদেশেও সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছিল। কিন্তু তারা প্রতিহত করে তাই নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে।

পাল্টা চাপ বেজিংয়ের

পাল্টা চাপ বেজিংয়ের

অরুণাচল প্রদেশে ভারত-চিন সংঘর্ষের ঘটনা নিয়ে পাল্টা চাপ তৈরি করেছে বেজিং। তারা দাবি করেছে সংঘর্ষ প্রথমে তৈরি করেছে ভারতীয় সেনাই। তারাই প্রথম অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের সীমান্ত লঙ্ঘন করে বলে অভিযোগ। ভারতীয় ফৌজকে বেআইনি ভাবে সীমান্ত লঙ্ঘন করা থেকে তারা রুখেছিল বলে দাবি করেছে বেজিং। চিনা ফৌজ কোনও রকম সীমান্ত লঙ্ঘন করেনি। এমনই অভিযোগ করেছে লালফৌজ। অর্থাৎ ভারতের উপরেই সীমান্ত লঙ্ঘনের পাল্টা চাপ চাপিয়েছেন তাঁরা।

তাওয়াংয়ে উত্তেজনা

তাওয়াংয়ে উত্তেজনা

অরুণাচল প্রদেশে ভারত চীন সীমান্ত প্রথম থেকেই উত্তেজনা প্রবণ। তাওয়াংকে বরাবরই বেজিং নিজের বলে দাবি করে থাকে। তাদের দাবি তাওয়াংকে ভারত জবরদখন করে রেখেছে। সেই তাওয়াংয়ের গতকাল তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চিনা ফৌজ সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় ফৌজ তাদের প্রতিহত করে। তখনই দুই ফৌজের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে চার ভারতীয় জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই উন্নত বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

জরুরি বৈঠক রাজনাথের

জরুরি বৈঠক রাজনাথের

তাওয়াং পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালেই জরুরি বৈঠক করেন রাজনাথ সিং। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। লাদাখে গালওয়ান সংঘর্ষের পরেও পরিস্থিতি সামাল দিয়ে অনেকটাই সহযোগিতা করেছিলেন অজিত ডোভাল। তিনি বারবার চিনে গিয়ে কূটনৈতিক বৈঠক করে পরিস্থিতি সামাল দিয়েছেন। যদিও লাদাখের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও সেই অভিজ্ঞতা প্রয়োগ করে অরুণাচলের অবস্থার উন্নতি ঘটাতে পারেন অজিত ডোভাল। এমনই আশা করা হচ্ছে।

কী বললেন রাজনাথ

কী বললেন রাজনাথ

মঙ্গলবার সংসদে তাওয়ং পরিস্থিতি নিয়ে বিরোধীদের বার্তা দিয়েছেন রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন চিনা ফৌজকে দক্ষতার সঙ্গে সীমান্তে রুখে দিয়েছে ভারতীয় ফৌজ। চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে ৪ জওয়ান আহত। কেউ মারা যাননি। পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রসঙ্গত উল্লেখ্য তাওয়াংয়ে দলাই লামার সফরের পরেই চিন ফুঁসে উঠেছিল। চিনের কাছে দলাইলামা জঙ্গি। তাকে ভারত আশ্রয় দিয়েছে। এই নিয়ে চিন ভারতের তীব্র বিরোধিতা করেছে। কয়েকদিন আগে ভারতের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করেছিল বেজিং। চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কী হবে তা নিয়ে মাথা ঘামাতে হবে না আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিলেন জিনপিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+