LIVE লাদাখ নিয়ে চিনের প্রস্তাব প্রত্যাথ্যান করল ভারত
টিকটক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের পালে হাওয়া দেবে
জুন মাসের মাঝামাঝি সময় থেকে লাদাখ সীমান্তে চিন ভারতীয় সেনাকে উত্যক্ত করে চলেছিল। পরে জবাব দেয় ভারত। তারপর জল অনেকদূর গড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গালওয়ান উপত্যকায়। এটি পূর্ব লাদাখে অবস্থিত একটি এলাকা। সবমিলিয়ে উপত্যকায় ফের অশান্তি ছড়িয়েছে চিন। বিশ্ব জুড়ে বেশিরভাগ বড় শক্তি ভারতের পাশে দাঁড়িয়েছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট দেখুন একনজরে।

ভারত-চিন-নেপাল তিন দেশের সংযোগস্থলে লিপুলেখ পর্যন্ত ভারত রাস্তা নির্মাণ করে। নয়াদিল্লি এবং কাঠমান্ডুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কারণেই তৈরি হয়েছিল। এই রাস্তা। নেপাল দাবি করেছিল, ভারতের সড়ক দুই দেশের মধ্যে বিতর্কিত অঞ্চলে ছিল। ভারত বলেছিল, ১৭,০০০ ফুট উচ্চতায় ৮০ কিলোমিটার রাস্তাটি কৈলাস মানস সরোবরের যাত্রাটিকে আরও স্বল্প ও মসৃণ করবে।
উপগ্রহ চিত্রগুলিতে দেখতে পাওয়া গিয়েছে, কীভাবে হিন্দু তীর্থযাত্রীদের কাছে ধর্মীয় গুরুত্বের স্থান কৈলাশের মানস-সরোবর এখন সামরিক শক্তি মোতায়েন রাখছে চিন। তীর্থক্ষেত্রকেও তারা ব্যবহার করছে সমরসজ্জার ক্ষেত্র হিসেবে। লাদখের ইন্দো-চিন লড়াইয়ের মধ্যে ধর্মীয় স্থানটিকে টার্গেট করা হয়েছে।
চিন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তানে। ভারতের গোয়েন্দা সংস্থা এমনই দাবি করেছে। চিন-পাকিস্তানের এমন পদক্ষেপে আবারও কাশ্মীর নিয়ে উদ্বেগে ভারত। চিনের থেকে পাকিস্তান কিনছে ৮০ হাজার স্টিল বুলেট। যা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের খবর। চিন থেকে একাধিক সমরাস্ত্র নিয়ে পাকিস্তান নিজের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার পদক্ষেপে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।
লাদাখ নিয়ে ভারত-চিনের সীমান্ত সংঘাত চলছেই। অবশ্য এর আগের থেকেই চলছিল অর্থনৈতিক মন্দা। তবে এর মধ্যেই ভারত থেকে চিনে রফতানির পরিমান ৩১ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির মূল্য ৭.২৯ বিলিয়ান মার্কিন ডলার। গত বছর এই সময়কালে এ দেশে থেকে চিনে রফতানির মূল্য ছিল ৫.৫৭ বিলিয়ান মার্কিন ডলার। এবার তা বেড়ে হয়েছে ৭.২৯ বিলিয়ান মার্কিন ডলার।
শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের ভারতের একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং হির সঙ্গে। সেখানে চিন জানিয়েছে কাশ্মীর নিয়ে পদক্ষেপের ক্ষেত্রে সবরকম ভাবে পাকিস্তানের পাশে আছে তারা। বেজিংয়ের বক্তব্য, ভারতের একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
READ MORE












Click it and Unblock the Notifications