India China Border News: পিছু হটল ড্রাগন সেনা, ভারতীয় সেনার 'দখলে' ডেমচক! সামনে শুধু...

India China Border News: চিন সীমান্তে বড়সড় সাফল্য পেল ভারত! ডেমচক সেক্টরের ফের 'দখল' নিল ভারতীয় সেনা। গালওয়ান সংঘাতের পর একেবারে হটকেক পূর্ব লাদাখের (Eastern Ladakh) ডেমচক (Demchok) সেক্টরে ফের পেট্রোলিং শুরু করে দিল সেনাবাহিনীর জওয়ানরা। ডেপসাং (Depsang) সেক্টরেও খুব শীঘ্রই পেট্রোলিংয়ের কাজ শুরু হবে বলেও খবর।

সব কিছু ঠিক থাকলে শনিবার কিংবা রবিবার থেকেই এই কাজ শুরু হতে পারে। তবে গোটা পরিস্থিতির উপর প্রতিরক্ষামন্ত্রক কড়া নজর চালাচ্ছে বলে খবর। অন্যদিকে পেট্রোলিংকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনও সংঘাত না তৈরি হয় সেদিকেও সেনাবাহিনীর তরফে নজর রাখা হচ্ছে (India China Border News)।

Indian Army

এমনকি একজন সমন্বয়কারীকেও রাখা হয়েছে বলে খবর। এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব লাদাখের (Eastern Ladakh) ডেমচক (Demchok) এবং ডেপসাং (Depsang) সেক্টর থেকে ইতিমধ্যে চিন সেনা সরিয়ে নিয়েছে।

এমনকি আলোচনার সিদ্ধান্ত মেনে ভারতও সেনাবাহিনীকে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে সমস্ত অস্থায়ী নির্মান সহ ঘাঁটিগুলিকেও সরিয়ে নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, রাজনাথ সিংও সেনা সরানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে বলে গত কয়েকদিন আগেই নিশ্চিত করেন। তবে এখনও বেশ কয়েকটি পয়েন্ট আছে যেগুলি নিয়ে বিতর্ক আছে। সেগুলি নিয়েও চিনের সঙ্গে কুটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা চলছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, গালওয়ান সংঘাতের পর থেকেই ভারত এবং চিনের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। দুই দেশই ক্রমশ শক্তি বাড়াতে শুরু করে সেখানে। এমনকি যুদ্ধেরও পরিস্থিতিও তৈরি হয় একটা সময়। যদিও দীর্ঘ আলোচনায় সম্প্রতি মেলে সাফল্য। কুটনৈতিক এবং কমান্ডার স্তরে একাধিক বৈঠক হয়। ডেমচক (Demchok) এবং ডেপসাং (Depsang) সেক্টর থেকে সেনা সরানো সিদ্ধান্ত নেয় চিন।

ভার‍তও এই বিষয়ে একমত পোষণ করে। গত কয়েকদিন ধরে ভারত এবং চিন দুই দেশ সেনা সরায়। অবশেষে দীর্ঘ চার বছর পর ডেমচকে পেট্রোলিং শুরু করল ভারতীয় সেনা (India China Border News)। যা অবশ্যই ভারতের কূটনৈতিক জয় হিসাবে দেখা হচ্ছে। আর তা 'উদযাপন'ও করেছে কার্যত ভারতীয় সেনা।

দিওয়ালী উপলক্ষে চিনের সেনাবাহিনীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে। ভারত এবং চিনের একাধিক সেক্টরে এই ভারতীয় সেনাবাহিনীর সৌজন্যতার ছবি ধরা পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+