India Canada Row: নতুন করে উস্কানি! নিজ্জার ইস্যুতে UAE-র প্রেসিডেন্টকে ফোন জাস্টিন ট্রুডোর
India Canada Row: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে উত্তপ্ত মধ্য প্রাচ্য। তারই মধ্যে সংযুক্ত আরব আমীরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত সম্পর্কেই সেই, কথা তা আর বলার অপেক্ষা রাখে না। কানাডার প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ট্রুডো লিখেছেন, তিনি ফোনে মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইজরায়েলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যুদ্ধ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন। তাঁরা ভারতকে নিয়েও কথা বলেছেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য ট্রুডো সরকার কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য ভারতকে অভিযুক্ত করেছে। তারপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার। তারপরেই কানাডা এই হত্যার পিছনে ভারতীয় এজেন্টদের জড়়িয়ে থাকার অভিযোগ তোলে। তারপর থেকেই ভারত-কানাডার বিরোধের সূত্রপাত।
এদিকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। ঋষি সুনাক ট্রুডোর সঙ্গে কথা বলার সময় ভারত-কানাডা বিরোধ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি উত্তেজনা হ্রাস করার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন।
কিছু দিন আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি স্পষ্ট করে বলেছিলেন, ভারতের তুলনায় নয়াদিল্লিতে কানাডার অনেক বেশি কূটনীতিক রয়েছেন। এটা কমানো দরকার। এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল ভারত কানাডাকে ১০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে এবং তাদের ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চড়া সুরে বলেছে, এইসব কূটনীতিকরা যদি নির্ধারিত সময়ের পরেও ভারতে থাকেন, তাহলে তাদের সমস্ত প্রতিরোধ ক্ষমতা তুলে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications